• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Headline
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস শারদীয় দুর্গোৎসব ঘিরে খুলনায় এবার ৮১৮টি মন্দিরে পূজা-অর্চনার আয়োজন ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো! ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি! এমিলিয়ানো মার্টিনেজের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি পরিচ্ছন্নতাকর্মীদের পূজার উপহার দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী- ডিএসসিসি প্রশাসক আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেয়া হবে চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন : ইসি মাছউদ বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী

রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name / ২০৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কক্সবাজার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলের সাথে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে, প্রত্যাবাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অচিরেই নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে কীভাবে প্রত্যাবাসন করা যায় তার একটি গতিপথ তৈরি হবে। বুধবার (৬ মে) দুপুরে কক্সবাজারের উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ কার্যালয়ে আয়োজিত ক্যাম্প প্রশাসন ও রোহিঙ্গাদের কমিউনিটি ভিত্তিক সংগঠন ইউসিআর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী রোহিঙ্গা নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পে সহ-অবস্থান বজায় রাখার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা করছি। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে রোহিঙ্গাদের জন্য তহবিল যেন অব্যাহত রাখা হয় এবং যেন কোনো সংকট তৈরি না হয় সে লক্ষ্যে সরকার দাতাসহ আন্তর্জাতিক মহলে আহ্বান জানিয়ে আসছে।
মতবিনিময় সভায় ইউসিআরের প্রতিনিধি মাস্টার সৈয়দ উল্লাহ রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী বেলা ১১টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত শিক্ষা,স্বাস্থ্য, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। পরে প্রতিমন্ত্রীর গাড়িবহর দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উদ্দেশে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, ক্যাম্প ইনচার্জ (উপসচিব) সুরাইয়া রহমান সুইটি, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category