• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Headline
সবার অংশগ্রহণ নিশ্চিত করেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী লক্ষ্মীপুরে বশিকপুর ইউনিয়নকে অন্য উপজেলা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের তিন সদস্য গ্রেপ্তার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ অরক্ষিত বিদ্যুতের খুঁটিতে সংস্পর্শে গিয়ে ৫ গরুর মৃত্যু সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি সড়কবাতি সম্পর্কে জ্ঞান নিতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক খাবার মুখে দেয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেয়া লোকটি কে চার দিনে ফটিকছড়িতে ৮ প্রাণহানি,উদ্বেগে সাধারণ মানুষ বেনাপোল সীমান্ত থেকে সেই ১০ জনকে সরিয়ে নিলো বিএসএফ

লক্ষ্মীপুরে বশিকপুর ইউনিয়নকে অন্য উপজেলা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মো. কামাল উদ্দিন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলাস্থ বশিকপুর ইউনিয়নকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় স্থানান্তর না করে সদর উপজেলায় স্থায়ীভাবে রাখার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভ ও মানববন্ধন শেষে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা। বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টায় পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দেড়ঘন্টা ব্যাপী এই কর্মসুচি পালন করা হয়। বশিকপুর নাগরিক কমিটির ব্যানারে বিএনপি-জামায়াত-শিক্ষক,ব্যবসায়ী-সাংবাদিকসহ নানা শ্রেনী-পেশার সর্বস্তরের মানুষ এই কর্মসুচিতে অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা পশ্চিম-বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খোকন, বশিকপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক মো. মমিন উল্যাহ,,সাংবাদিক এসএম আওলাদ হোসেন,বশিকপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মহিউদ্দিন ইকবাল,জামায়াতের ইউনিয়ন আমীর মাওলানা মাইন উদ্দিন,মাওলানা সহিদ উল্যাহ ও যুবদল নেতা সৌরভ হোসেন জনি প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন. লক্ষ্মীপুর জেলা গঠিত হওয়ার পর থেকে সদর উপজেলায় অবস্থিত ছিল বশিকপুর ইউনিয়ন। পাশাপাশি লক্ষ্মীপুর-২ আসনে সংযুক্ত রয়েছে অত্র ইউনিয়ন। এছাড়া সদরের নিকটতম ইউনিয়ন হিসেবে মানুষ সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসছে। সম্প্রতি সদর উপজেলা ভেঙ্গে চন্দ্রগঞ্জ উপজেলা গঠিত হলেও সেখানে বশিকপুর ইউনিয়নকে অন্তর্ভূক্ত করা হয়। এতে করে প্রায় অর্ধলাধিক মানুষ যাতায়াতসহ নানা দুর্ভোগে পড়তে হবে। তাই সদর উপজেলায় বশিকপুর ইউনিয়নকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় স্থানান্তর না করে সদর উপজেলায় স্থায়ীভাবে রাখার দাবি করেন আন্দোলনকারী। অন্যাথায় আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category