• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরে বিষে ভেসে উঠলো মরা মাছ

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি খামারের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুকুরে মাছ মরে ভেসে ওঠে। এরআগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতের কোনো একসময়ে সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের আব্দুল হাই বেপারী বাড়ি এলাকার মেসার্স জাবের মৎস্য খামারে এ দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগী মৎস্য খামারের স্বত্বাধিকারী মুরাদ হোসেন জানান, প্রায় তিন মাস আগে পুকুরটিতে তিনি বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন। প্রতিদিনকার মতো বুধবার ভোরে পুকুরে গিয়ে দেখতে পান, পানিতে সবগুলো মাছ মরে ভেসে উঠেছে।
ধারণা করা হচ্ছে, কেউ শত্রুতা করে রাতের কোনো একসময় পুকুরে বিষ প্রয়োগ করেছেন। এতে পানি বিষাক্ত হয়ে সকালে মাছগুলো মরে ভেসে উঠেছে।
মুরাদ হোসেন বলেন, ‌‘এবার মাছ চাষে প্রায় তিন লাখ টাকার বিনিয়োগ রয়েছে। এখনো দোকানি মাছের খাদ্যের প্রায় ৪০ হাজার টাকা পাবেন। কে বা কারা আমার পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে। দুর্বৃত্তের দেওয়া বিষে আমি অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছি। এ ঘটনায় আমি থানায় মামলা করবো।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category