• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline
ঢাকার ফুটবল আকাশে ব্রাজিলের ছায়া, অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ম্যাচ নতুন মৌসুম, নতুন ছাঁট ও নতুন চেহারা বানিয়ে খেললেন আর্লিং হলান্ড নাইট ক্লাব–কাণ্ডে ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সের হাতে হ্যান্ডকাফ, পরে মুক্তি অস্ট্রেলিয়ায় টেস্ট জিতে বাংলাদেশ চার নম্বরে, ফাইনাল খেলতে কী করতে হবে লা লিগায় দুর্দান্ত সূচনা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার, পাঁচ গোলের বড় জয় আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন তুর্কি সুপার লিগে অসাধারণ নৈপুণ্য দেখালেন সালাহ, করলেন জোড়া গোল সুইমিংপুলের নীল জল আর চাঁদের আলোয় পূজা চেরী ‘টক্সিক’-এর আগাম বুকিংয়ে আয় ২৭ কোটি রুপি, মুক্তি পাচ্ছে ২৬ আগস্ট

লা লিগায় দুর্দান্ত সূচনা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার, পাঁচ গোলের বড় জয়

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: স্প্যানিশ লা লিগায় নিজেদের শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। রবিবার রাতে লিগের প্রথম ম্যাচেই এলচেকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে হানসি ফ্লিকের শিষ্যরা। বার্সেলোনার এই বিশাল জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া এবং তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেস। এছাড়া ক্লাবের হয়ে অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন করিম আদেইয়েমি। বদলি হিসেবে নেমে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন অ্যান্থনি গর্ডন। জোড়া অ্যাসিস্ট করে জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
প্রতিপক্ষের মাটিতে খেলতে নেমে ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনিয়া। প্রথমার্ধের শেষদিকে রাফিনিয়ার পাস থেকে ব্যবধান ২-০ করেন নতুন সাইনিং করিম আদেইয়েমি।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গর্ডনের বাড়ানো চমৎকার দুই পাস থেকে রাফিনিয়া ও ফেরমিন লোপেস গোল করে ব্যবধান ৪-০ তে নিয়ে যান। আর ম্যাচের শেষদিকে তরুণ জাভি এস্পার্তের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন ফেরমিন লোপেস। এদিকে আগের দিন জয়ের দেখা পেয়েছিল আরেক জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। এস্পানিঅলের মাঠে খেলতে নেমে শেষ মুহূর্তের গোলে ২-১ জিতেছিল হোসে মরিনহোর শিষ্যরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category