• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
অবশেষে ইন্টার মিলানেই থেকে গেলেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ খেলার মাঝে বিরতি দিয়ে মেসিকে অভ্যর্থনা জানাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এশিয়ান গেমসে সার্ফিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মান্নান ও ফাতেমা জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা বুন্দেসলিগার গোলমেশিন হ্যারি কেইন খেলোয়াড় বিক্রি থেকে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড এখন চেলসির নভেম্বরে সিঙ্গাপুরে চার দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ব্রাজিল- জাপান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব দেখা যাবে আগামীকাল নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সোনু সুদ শতবর্ষেও ফুরায়নি বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তমকুমারের জাদু

লা লিগা ও প্রিমিয়ার লিগের পার্থক্য কোথায়, জানালেন গর্ডন

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েই নিজের জাত চিনিয়েছেন ২৪ বছর বয়সী ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন। লা লিগায় নিজের প্রথম তিন ম্যাচেই তিনটি অ্যাসিস্ট করে দারুণ সূচনা করেছেন তিনি।
নিউক্যাসেল ইউনাইটেড ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দিয়েই নিজের জাত চিনিয়েছেন ২৪ বছর বয়সী ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন। লা লিগায় নিজের প্রথম তিন ম্যাচেই ৩টি অ্যাসিস্ট করে দারুণ সূচনা করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং স্প্যানিশ লা লিগার খেলার ধরনের মূল পার্থক্য তুলে ধরেছেন গর্ডন। প্রিমিয়ার লিগের ধরণ এবং লা লিগার টেকনিক্যাল পার্থক্যের কথা জানাতে গিয়ে গর্ডন বলেন, ‘প্রিমিয়ার লিগ অত্যন্ত তীব্র ও গতির খেলা, এতে কোনো সন্দেহ নেই। চারদিকে শারীরিক লড়াই, লম্বা পাস, কর্নার কিক আর প্রতিনিয়ত কনট্যাক্ট থাকে। এসব কারণেই ইংলিশ ফুটবলাররা এটাকে বিশ্বের সেরা লিগ মনে করেন, তারা এই পাওয়ার-ফুটবলে অভ্যস্ত।’
‘প্রিমিয়ার লিগে খেলে আমি অনেক কিছু শিখেছি, যা আমার বিকাশে বড় ভূমিকা রেখেছে। তবে স্প্যানিশ ফুটবল অন্য মাত্রার ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল বুদ্ধিমত্তা দাবি করে। ইংল্যান্ডে শারীরিক শক্তি বা গতি দিয়ে অনেক সময় ভুলের ক্ষতিপূরণ করা যায়। কিন্তু লা লিগায় একটি ভুল ফার্স্ট টাচ বা পজিশনিংয়ের সামান্য ভুল হলেও প্রতিপক্ষ সাথে সাথে তার শাস্তি দেবে।’তিনি আরও বলেন, লা লিগায় খেলার মাঠের ফাঁকা জায়গা বা স্পেস অনেক কম থাকে এবং সিদ্ধান্ত নিতে হয় অতি দ্রুত।
৮০ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফি-তে ক্যাম্প ন্যু-তে আসা এই উইঙ্গার এখন পর্যন্ত গোল না পেলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ক্লাবের হয়ে অভিষেক ম্যাচে এলচের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে জোড়া অ্যাসিস্ট করেন। রায়ো ভায়েকানোর বিরুদ্ধে ৫-২ ব্যবধানের জয়ের ম্যাচেও একটি অ্যাসিস্ট করেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category