• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা আলাস্কা থেকে অবশেষে সিনেটে জিতলেন ডেমোক্র্যাট পেলটোলা, এখন ব্যবধান ৫৬-৪৪ ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী-ক্রুসহ ১৯ জনের সবাই নিহত পশ্চিম তীরের ৩ ইসরায়েলি নাগরিক ও ৪ সংস্থাকে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’ বিশ্ববাজারে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম বাংলাদেশ আর ‘উন্নয়নের বিস্ময়’ নয় আন্তর্জাতিক ‌ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়ায় ৫ ক্যাটাগরিতে সেরা বিকাশ ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুর

‘লিম্বো’তে নতুন অভিজ্ঞতা নিয়ে পর্দায় আসার অপেক্ষায় শরিফুল রাজ

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: জন্মদিনে নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দিলেন অভিনেতা শরিফুল রাজ। নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র ‘লিম্বো’তে দেখা যাবে তাকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ‘লাপাত্তা লেডিস’খ্যাত ভারতীয় চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসবো, অন্যরকম এক জগত সাথে নিয়ে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।’
রাজের জন্মদিনে সিনেমাটির পোস্টার প্রকাশের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা তানিম রহমান অংশুও। তিনি লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। শুভ জন্মদিন শরিফুল রাজ। এবার সার্ফিং হবে আকাশে চলো।’
‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল শরিফুল রাজের। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার তানিম রহমান অংশুর ‘লিম্বো’তে নতুন এক অভিজ্ঞতা নিয়ে পর্দায় আসার অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category