• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: জয়সওয়াল সংঘাতের মুখে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের গুজরাটের কূপে রহস্যময় ঢেউ, যা বলছেন ভূতত্ত্ববিদরা ওপেনএআই-অ্যান্থ্রপিককে টক্কর দিতে মেটার নতুন এআই কোডিং টুল ইনকগনিটো মোড কি আসলেই অনলাইন প্রাইভেসি নিশ্চিত করে? উইচ্যাট কী, কেন এটি চীনের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ? আসছে নতুন সুবিধা, পিসিতেও খেলা যাবে এক্সবক্স ৩৬০-এর গেম রকেটের পর এবার মহাকাশে এআই সাম্রাজ্য গড়তে চায় স্পেসএক্স বন্যার শঙ্কা, গাইবান্ধায় সব নদীর পানি বাড়ছে, ৪৫ পয়েন্টে ভাঙন তিতাসে ইউএনও এক মাস , ভারপ্রাপ্ত কর্মকর্তা চালাচ্ছেন দাপ্তরিক কার্যক্রম

লেবাননে ব্যাপক সংঘর্ষ, ইসরায়েলের দুই সেনা নিহত

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: লেবাননে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে তাদের দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন। তাদের মৃত্যুর বিষয়ে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ওই দুই সেনা সম্মুখযুদ্ধে নিহত হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘর্ষ চলাকালে আরও চার সেনা গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের মাজদাল জৌন শহরে একটি বিস্ফোরণে ওই সেনারা নিহত হয়। এরপর থেকে দক্ষিণ লেবাননজুড়ে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের মজুত বিপজ্জনক মাত্রায় কমে গেছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার যুদ্ধপূর্ব মজুতের প্রায় ৮০ শতাংশ এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় ৫০ শতাংশ ব্যবহার করে ফেলেছে।
এর আগের এক প্রতিবেদনে সিএনএন বলেছিল, যুদ্ধের শুরুর দিকে গত এপ্রিলে মার্কিন সামরিক বাহিনী টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় ৩০ শতাংশ ব্যবহার করে ফেলেছে। দেশটির একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন এ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিরক্ষা গোলাবারুদের এই ঘাটতিই ছিল অন্যতম প্রধান কারণ, যার ভিত্তিতে উপদেষ্টারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত রাখতে রাজি করান। তবে হোয়াইট হাউস দাবি করেছে, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর চাপের মুখে ট্রাম্প ওই হামলা স্থগিত করেছিলেন।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বলেন, মার্কিন সামরিক বাহিনীর কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের সব কৌশলগত লক্ষ্য এবং এর বাইরের প্রয়োজনীয়তা পূরণের জন্য পর্যাপ্তের চেয়েও বেশি গোলাবারুদ ও মজুত রয়েছে।
কেলি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদে জড়ালে কী পরিণতি হয়, তা অপারেশন এপিক ফিউরি স্পষ্ট করে দিয়েছে। তা সত্ত্বেও প্রেসিডেন্ট আমাদের প্রতিরক্ষা ঠিকাদারদের যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্রের উৎপাদন ক্রমাগত বাড়ানোর তাগিদ দিয়েছেন, যা বিশ্বের সেরা।

সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category