• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline
পাথরঘাটায় প্রবাসী ১০ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার আত্মসাত, জীবিত স্বামীকে মৃত দেখিয়ে অন্যত্র বিয়ে! পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সমঝোতায় নাখোশ ইরানের কট্টরপন্থীরা বিহারে খান স্যারের কোচিং সেন্টারে হামলাকারি নেপালে অস্বাভাবিক মৃত্যু ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ‘খাঁচায় লড়াই’-এর আয়োজন, সমালোচনা অর্থনীতিতে ধাক্কা, যুক্তরাজ্যে কমছে স্থায়ী কর্মী নিয়োগ ইরান–যুক্তরাষ্ট্র চুক্তিকে স্বাগত বিশ্বনেতাদের নিউজিল্যান্ডে একটি ফলের দোকানে অর্ধেক হলুদ–অর্ধেক লাল, এ কেমন আপেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে ‘কৌশলগত পরাজয়’ হিসেবে দেখছেন ইসরায়েলি ডানপন্থীরা যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক ও ১১ যাত্রীর সবাই নিহত

শরণখোলায় বাকপ্রতিবন্ধী নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

কুলসুম আকতার পুতুল,শরণখোলা : বাগেরহাটের শরণখোলায় এক বাকপ্রতিবন্ধী নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করে কান ছিঁড়ে স্বর্ণের দুল খুলে নেয়। পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। মঙ্গলবার ( ৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের ২ নম্বর দক্ষিণ রাজাপুর ওয়ার্ডের দিনমজুর সোবাহান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার রাতে জীবিকার তাগিদে বাড়ির বাইরে ছিলেন সোবাহান মোল্লা। ঘরে ছিলেন তাঁর বাকপ্রতিবন্ধী স্ত্রী মহিমা বেগম (৪০), মেয়ে মরিয়ম (২২) এবং তিন বছর বয়সী এক নাতি।
ভুক্তভোগী মরিয়ম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে তিন সদস্যের একদল সশস্ত্র ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তাদের মধ্যে একজনের মুখে কালো মুখোশ এবং অপর দুইজনের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। ঘরে ঢুকেই তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।
তিনি আরও জানান, ডাকাতরা তাঁর গলায় দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে এবং তাঁর মা মহিমা বেগমের মাথায় পিস্তল ধরে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে তারা মহিমা বেগমের কান থেকে জোরপূর্বক স্বর্ণের দুল ছিঁড়ে নেয়। এতে তাঁর কান গুরুতরভাবে জখম হয়ে রক্তক্ষরণ শুরু হয়।
এরপর ডাকাতরা ঘরে থাকা একটি স্বর্ণের চেইন, একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, একটি সেলাই মেশিন এবং জমানো নগদ টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় তারা। অস্ত্রধারী ডাকাতদের ভয়ে পরিবারের সদস্যরা কোনো ধরনের প্রতিরোধ বা চিৎকার করার সাহস পাননি।
বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শারীরিকভাবে নির্যাতিত মহিমা বেগম ইশারার মাধ্যমে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁর আহত কান থেকে তখনও নির্যাতনের চিহ্ন স্পষ্ট ছিল।
এ ঘটনায় দক্ষিণ রাজাপুর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রায়েন্দা ইউনিয়নে মাদক, জুয়া, চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান মোল্লা ও সিরাজুল খান বলেন, “একজন বাকপ্রতিবন্ধী নারীর ঘরে গভীর রাতে এমন সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও মর্মান্তিক। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা প্রয়োজন।
খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীনুল হক বলেন, “ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category