• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Headline
ঢাকা এখন ফাঁকা: সাময়িক স্বস্তি উপভোগ করছেন নগরবাসী জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ ২৮ অক্টোবর ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেয়া হচ্ছে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত : রুহুল কবির রিজভী ফ্রান্সে সহিংসতা ও দাঙ্গা : কট্টর উগ্র ডানপন্থীরাই লাভবান হুতির হামলা : হুমকির মুখে সৌদি আরব, মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরাচ্ছে ইনানীর আগুন: নিরাপত্তাহীন পর্যটন পুড়িয়ে দিচ্ছে আমাদের সম্ভাবনাকেও ৮১ বছরে জাতিসংঘ: কূটনীতির গণ্ডি পেরিয়ে কার্যকর পদক্ষেপের আকাঙ্খা দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সৌদিতে বছরের প্রথম ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর

শাপলা চত্বরে হত্যা মামলায় ট্রাইব্যুনালে দীপু মনি-সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
ছবি সংগৃহীত

প্রভাত রিপোর্ট: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ৭ মে দীপু মনিসহ তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন। পরে তাদের হাজিরের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উসকানিমূলক বক্তব্য হিসেবে একাত্তর টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন সাংবাদিক ফারজানা ও মোজাম্মেল বাবু। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ছয় আসামি। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লা একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category