• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline
গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি : জহির উদ্দিন স্বপন ১০ হাজার টাকায় ভাড়া দেয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি বিগত সরকারের প্রত্যেকটা অন্যায়ের বিচার এই মাটিতেই হবে : সমাজকল্যাণমন্ত্রী দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী শিক্ষার্থী-শিক্ষকদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন ১২৫০০ টাকা বিদ্যুৎবিল দাবি রাজধানীর হোম ইকোনমিক্স অধ্যক্ষের, পদত্যাগ দাবি শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো দুই দশক পর সরকার প্রধান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ যুথি, দুইদিন পর বাড়ির পাশেই মিলল মরদেহ

শাহরুখের অমূল্য জীবনমন্ত্র আজও প্রতি মুহূর্তে মেনে চলেন অভিষেক

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউডের কিং শাহরুখ খানের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্ক কেবল সহশিল্পীর নয়, বরং অনুজ ও অভিভাবকের। ক্যারিয়ারে পা রাখার বহু আগেই শাহরুখের কাছ থেকে এমন এক অমূল্য জীবনমন্ত্র পেয়েছিলেন অভিষেক, যা আজও তিনি প্রতি মুহূর্তে মেনে চলেন। দীর্ঘ অভিনয় জীবনে সেই একটি পরামর্শই তার কাজের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনে ফিরে গিয়ে সেই বিশেষ স্মৃতির কথা অকপটে শেয়ার করেছেন সিনিয়র বচ্চনপুত্র। অভিষেক জানান, অভিনয়ে আসার আগের দিনগুলোতে প্রতি রবিবার যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার বাড়িতে ক্রিকেট আড্ডায় মেতে উঠতেন তারা। সেখানে তাদের সঙ্গী হতেন উদয় চোপড়া, হৃতিক রোশান ও সিকান্দার খের।
সেই আনন্দঘন মুহূর্তগুলোতে নিয়মিত উপস্থিতি ছিল শাহরুখ খানেরও। তরুণ এই গ্যাংয়ের কাছে কিং খান ছিলেন একদম বড় ভাইয়ের মতো। কাজের বাইরেও তরুণ অভিষেককে পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আগলে রাখতেন তিনি। এমনকি তাদের আসন্ন নতুন সিনেমা ‘কিং’-এর ক্ষেত্রেও অভিষেকের পাশে একইভাবে দাঁড়িয়েছেন শাহরুখ।
শোবিজে আসার আগে একদিন কৌতূহলবশত শাহরুখকে প্রশ্ন করেছিলেন, তার নিজের অভিনীত প্রিয় সিনেমা কোনটি? উত্তরে শাহরুখ বলেছিলেন, ‘আমার প্রিয় সিনেমা সেটাই, যেটা আমি এই মুহূর্তে করছি। কারণ যে কাজটা আমি করছি, সেটাই যদি আমার সবচেয়ে প্রিয় না হয়, তবে আমি সেটা করছি কেন? এখনকার কাজটাই আমার কাছে সেরা হতে হবে। অতীতে কী হয়েছে, তা অতীত; সেটা নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই।’
উল্লেখ্য, দীর্ঘ সময় পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ সিনেমায় আবারো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ খান ও অভিষেক বচ্চন। এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করছেন শাহরুখ-কন্যা সুহানা খান। এমনকি একটি বিশেষ নাচের দৃশ্যে কারিনা কাপুর খানকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category