• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু
গাজীপুরে সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের

শিল্পাঞ্চলের নিরাপত্তায় আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাজীপুর : গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে নতুন করে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হচ্ছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, মব-দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, সড়ক-মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখাই নতুন করে সদস্য মোতায়েনের মূল লক্ষ্য। এর আগে, গত ৪ নভেম্বর থেকে গাজীপুরে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। তারা সাহসিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। চলমান পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে নিরাপত্তা কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণের অংশ হিসেবে নতুন করে ৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হচ্ছে। ফলে গাজীপুরে মোট ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও সুশৃঙ্খল এসব সদস্য সংঘবদ্ধ সহিংসতা, মব-দাঙ্গা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় প্রস্তুত থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ শিল্পকারখানা ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে।
জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, শিল্পকারখানা, প্রধান সড়ক-মহাসড়ক ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে তাদের মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম আরও সুসংহত হবে। একইসঙ্গে সড়ক অবরোধ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনজীবনে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বিতভাবে কাজ করবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের ধারাবাহিকতায় এর আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন এবং গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টে দায়িত্ব পালন করছেন।
দেশের শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয় রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিশেষ প্রশিক্ষণ, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সমন্বয়ে সংকটময় পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং জনজীবনে স্বাভাবিক গতি বজায় রাখতে বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয় এবং ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের সিএনবি বাজার এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বেলা তিনটার দিকে হঠাৎ মিছিল নিয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে তখন যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা যানবাহন ভাঙচুর শুরু করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এদিকে বিক্ষোভের মধ্যে বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে এক সাংবাদিক আহত হয়েছেন। এ ছাড়া আরেক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার সকালে নতুন করে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ৫৬টি কারখানা বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর নগরের নাওজোড়, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তাঁরা বিভিন্ন পোশাক কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে নাওজোড় এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
খবর পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল স্বাভাবিক হয়নি। বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার সিএনবি বাজার এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই এলাকার সড়কেও যান চলাচল ব্যাহত হয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কয়েকটি এলাকায় শ্রমিকেরা সকালে অবস্থান নিয়েছিলেন। তাঁদের সরিয়ে দেয়া হয়েছে। পরে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা জড়ো হন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্যদের পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category