• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

‘শুধু আইসিইউ বাড়িয়ে হাম পরিস্থিতি সামাল দেয়া সম্ভব না’

Reporter Name / ৯১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশে হামের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শুধু আইসিইউ বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোস্তাক আহমেদ। তবে রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুচিকিৎসা নিশ্চিত করা গেলে এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (১৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘হামে শিশু মৃত্যু: জনস্বাস্থ্য সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. মোস্তাক আহমেদ বলেন, হামের বর্তমান পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারের অবহেলা দায়ী। একই সঙ্গে সুচিকিৎসা নিশ্চিত না করা, পর্যাপ্ত আইসিইউ সুবিধার অভাব এবং চিকিৎসাসেবা সহজলভ্য করতে না পারার দায়ও সরকার এড়াতে পারে না।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডা. লেলিন চৌধুরী। তিনি রোগ প্রতিরোধে জরুরি কর্মসূচি গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ছোঁয়াচে এ রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ ক্যাপসুল কার্যকর ভূমিকা রাখতে পারে। এ সময় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের নিয়মিত বিরতিতে ভিটামিন এ খাওয়ানো, অবহেলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা, টিকা উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং দেশের ছয় বিভাগের শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category