• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

শেফিল্ড ইউনাইটেডে স্থায়ী হলেন হামজা চৌধুরী, দল জয় পেল ৩-২ গোলে

Reporter Name / ৫৭ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে ফেরার এক দিন পরই মাঠে নামতে হলো হামজা চৌধুরীকে। সেটাও দলের প্রথম একাদশে। ব্র্যামল লেনে মঙ্গলবার রাতে ঘরের মাঠে শেফিল্ডের দারুণ জয়েরও সাক্ষী হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার। বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে শেফিল্ডের ৩-২ গোলে জয়ের এ ম্যাচে অন্য রকম প্রেক্ষাপট ছিল বাংলাদেশের সমর্থকদের জন্য। কারও কারও চোখে চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ ছিল লঙ্কা-বাংলা লড়াইও। বোল্টনের শ্রীলঙ্কান বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার জাভিয়ের সিমন্স এবং শেফিল্ডের বাংলাদেশি বংশোদ্ভূত হামজা মুখোমুখি হয়েছিলেন মাঠে।
ম্যাচে হামজার শুরুটা ভালো হয়নি। এক মিনিটের মাথায় বাঁ প্রান্তে বোল্টন উইঙ্গার থিয়েরি গ্যালের চ্যালেঞ্জের মুখে পড়েন। হামজা আটকাতে পারেননি তাঁকে। বেশ খানিকটা উঠে এসে ক্রস করেন গ্যালে, হামজা তাঁর সামনে থাকলেও ক্রসটা ঠেকাতে পারেননি। তাঁর সতীর্থ সেই ক্রস ঠেকালেও ফিরতি বলে গোল করেন সিমন্স। হামজার ভুলে শেফিল্ড গোলটি হজম করেছে—সেটা সরাসরি বলার সুযোগ না থাকলেও ক্রসটি ঠেকাতে পারলে হয়তো গোলের পরিস্থিতি তৈরি হতো না।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার এই ম্যাচে পারফরম্যান্সের রেটিংয়ে হামজাকে দশে পাঁচ নম্বর দিয়েছে। কারণ, বিরতির আগে গোলের বড় এক সুযোগও নষ্ট করেন রাইট ব্যাক পজিশনে খেলা হামজা। সংবাদমাধ্যমটির ভাষায়, ‘ম্যাচে একেবারেই থিতু হতে পারেননি, আর রাইটব্যাক পজিশনেও তাঁকে স্বচ্ছন্দ মনে হয়নি।’
তাতে হামজার দলের জয় তুলে নিতে সমস্যা হয়নি। গোল খাওয়ার তিন মিনিট পরই ডিফেন্ডার জাফেট ট্যানগ্যাঙ্গার গোলে সমতায় ফেরে শেফিল্ড। বিরতির পর ৬৭ মিনিটে আবারও গোল খেয়ে শেফিল্ড পিছিয়ে পড়লেও সেটা মাত্র এক মিনিটের জন্য। পরের মিনিটেই প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে শেফিল্ড। যোগ (৯০+৩) করা সময়ে জয় নিশ্চিত করে অ্যাটাকিং মিডফিল্ডার রোমেল ডনোভানের গালে।
জয়ের পর হামজা বলেন, ‘ব্র্যামল লেনে ফিরতে পেরে ভালো লাগছে। অবশ্যই বড় সাফল্য, যদিও কাজটা কঠিন ছিল। প্রথম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে (স্থানীয় সময়) সন্ধ্যাটা আমরা শুরু করতে চাইনি। কিন্তু সতীর্থরা সাহসের সঙ্গে খেলায় ফিরেছে…এ স্টেডিয়ামটি বিশেষ, এখানকার দর্শকও বিশেষ।’
শেফিল্ডের হয়ে মাঠে নামার আগে হামজাশেফিল্ড ইউনাইটেড এক্স হ্যান্ডল
লেস্টার সিটিতে ২১ বছর কাটানোর পর গত ৩১ আগস্ট স্থায়ীভাবে শেফিল্ডে যোগ দেন হামজা। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের এই ক্লাবটিতে গত মৌসুমে ধারে গিয়ে ১৯ ম্যাচ খেলেন তিনি। দলকে প্লে-অফ ফাইনালে তুলতেও তাঁর অবদান ছিল। ফাইনালে সান্দারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে আর ফেরা হয়নি শেফিল্ডের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category