• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
হলি আর্টিজানের ১০ বছর : ২০১৬ সালের ১ জুলাই, সেই রাতে যা ঘটেছিল বঙ্গোপসাগর হতে খালি হাতে ফিরছেন জেলেরা, পাথরঘাটায় ইলিশের আকাল বাগেরহাটে অনুমোদনহীন চিপস খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, দোকান সিলগালা, ব্যবসায়ীকে জরিমানা টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ দুর্গাপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ১৫ বছরের গবেষণায় একটি নতুন লাল মাংস উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, তালগাছে আগুন – আতঙ্কে এলাকাবাসী মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল শহীদ মিনারে শিল্পী মুস্তাফা মনোয়ারকে শেষশ্রদ্ধা, গার্ড অব অনার

শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে কানাডাকে পেল মরক্কো

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: জমে উঠেছে নকআউটের লড়াই। দ্বিতীয় দিনেই ছিটকে গেছে দুই ফেভারিট চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও নেদারল্যান্ডস। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ম্যাচে টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে গেল আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। প্রি-কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষও চূড়ান্ত হয়ে গেছে।
চলতি বিশ্বকাপের প্রথম রাউন্ড অব বত্রিশের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল সহ-আয়োজক কানাডা। প্রি-কোয়ার্টারে তারা মুখোমুখি হবে আশরাফ হাকিমিদের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১১ টায়। ভেন্যু যুক্তরাষ্ট্রের হিউস্টন। গতিময় ফুটবলে এবারের আসরে নজর কেড়েছে উত্তর আমেরিকার প্রতিনিধি কানাডা। অন্যদিকে, গত বিশ্বকাপের রূপকথাকে এবারও ধরে রাখতে মরিয়া মরক্কোর ‘অ্যাটলাস লায়ন্স’রা।
কাগজে-কলমে কিংবা মাঠের সাম্প্রতিক পারফরম্যান্স—আরেকটি উত্তেজনাময় ম্যাচ দেখার অপেক্ষায়। কানাডার আক্রমণের মূল অস্ত্র তাদের গতি ও কাউন্টার অ্যাটাকিং ফুটবল। মাঝমাঠ থেকে ক্ষিপ্র গতিতে আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দেওয়াই আলফোনসো ডেভিসদের প্রধান শক্তি।
অন্যদিকে, মরক্কোর মূল শক্তি তাদের ইস্পাতকঠিন রক্ষণভাগ এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ। গত বিশ্বকাপের মতোই এবারও দুর্দান্ত ছন্দে তারা। গ্রুপপর্বে ব্রাজিলকে আটকে দেওয়ার পর নকআউটে নেদারল্যান্ডস বাধাও টপকেছে। কানাডার বিপক্ষে ফেভারিট হিসেবেই নামবে আশরাফ হাকিমিরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category