• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এআই ,গতি কমানোর আহ্বান ঘরেই খাবার, গ্যাস, বিদ্যুৎ, প্রসাধনী তৈরি করেন সংগীত-কাব্যা দম্পতি ডেঙ্গুতে সীতাকুন্ডে শিশুর মৃত্যু, কান্না মা-বাবার বিশ্ব বাঁশ দিবস , একটি বৈশ্বিক সচেতনতামূলক দিবস ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’ না বানানোর আহ্বান ফজলুর রহমানের লালমনিরহাট বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ

সড়ক ডুবে সাজেকে আটকা ৬০০ পর্যটক

Reporter Name / ৬৩ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দিঘীনালা ও রাঙ্গামাটির-বাঘাইহাট-মাচালং সড়ক পাহাড়ি ঢলে ডুবে যাওয়ায় সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন ছয় শতাধিক পর্যটক। বুধবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেকের রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা।
রাহুল চাকমা গণমাধ্যমকে বলেন, গত কয়েকদিনের টানা ভারি বৃষ্টিতে দিঘীনালা-বাঘাইহাট-মাচালং সড়ক পানিতে ডুবে গেছে। এই পথে স্রোত থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত দুদিনে সাজেকে সব মিলে ৬ শতাধিক পর্যটক ভ্রমণে এসেছিলেন। তারা সবাই নিরাপদ আছেন। আজ বিকেলের মধ্যে সড়কের পানি কমে গেলে পর্যটকরা গন্তব্যে ফিরে যেতে পারবেন। আর পর্যটকরা ফিরতে না পারলে তারা কটেজগুলোতে বিনামূল্যে থাকতে পারবেন। এটা বৈরি আবহাওয়া ও দুর্যোগের কারণে কটেজ মালিক সমিতির মানবিক উদ্যোগ।
অন্যদিকে ৭ জুলাই সন্ধ্যায় রাঙ্গামাটিতে ভারি বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category