• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

সন্দ্বীপে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপে এক ছাত্রকে (১১) ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপারকে (প্রধান শিক্ষক) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকালে মাদ্রাসা থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষকের নাম আল আমীন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর গতকাল শনিবার মাদ্রাসার শ্রেণি কার্যক্রম শুরু হয়। এদিন ওই ছাত্রের মা তাকে মাদ্রাসায় পাঠাতে চান। তবে ওই ছাত্র মাদ্রাসায় যেতে রাজি না হয়ে কান্না করতে থাকে। একপর্যায়ে সে শিক্ষকের দ্বারা ধর্ষণ হওয়ার বিষয়টি জানায়। এরপর ওই ছাত্রের মা বাদী হয়ে রাতে সন্দ্বীপ থানায় মামলা করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী ওই ছাত্রকে একাধিকবার ধর্ষণ করেছেন আল আমীন। ধর্ষণের পর ওই ছাত্রকে ভয় দেখানো হতো। এ কারণে সে পরিবার ও স্বজনদের কাছে বিষয়টি এত দিন গোপন রাখে।
জানতে চাইলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, পুলিশ প্রধান শিক্ষক মো. আল আমীনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী শিশুর জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category