• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস শারদীয় দুর্গোৎসব ঘিরে খুলনায় এবার ৮১৮টি মন্দিরে পূজা-অর্চনার আয়োজন ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো! ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি! এমিলিয়ানো মার্টিনেজের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি পরিচ্ছন্নতাকর্মীদের পূজার উপহার দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী- ডিএসসিসি প্রশাসক আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেয়া হবে চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন : ইসি মাছউদ বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী

সবচেয়ে বেশি অত্যাচারিত ও নিপীড়িত হয়েছে জিয়া পরিবার : শিক্ষামন্ত্রী

Reporter Name / ৯৪ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ‘সবচেয়ে বেশি অত্যাচারিত ও নিপীড়িত পরিবার হচ্ছে জিয়া পরিবার’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এমজিআই-এমএএ বৃত্তি-২০২৬ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মার্কেটিংয়ের সভাপতি, বিভিন্ন বিভাগের শিক্ষক, অ্যালামনাই সদস্য এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ভাগ্য বিড়ম্বনার শিকার হয়েছেন। আমাদের দেশমাতা খালেদা জিয়া তিনি আরও বেশি হয়েছেন। সবচেয়ে হায়েস্ট অত্যাচারিত, নিপীড়িত ফ্যামিলি হচ্ছে জিয়া ফ্যামিলি। আর আমার প্রমোটরকে আমরা হারিয়েছি, আমাদের প্রেসিডেন্টকে হারিয়েছি।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যৎ নিয়ে তাদের উচ্চাকাঙ্ক্ষী হতে হবে এবং নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। ক্যারিয়ার কখনো থামিয়ে দেওয়া যাবে না; পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। নিজের শিক্ষাজীবন ও কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, তিনি রসায়ন বিষয়ে পড়াশোনা করলেও পরে এমবিএ করেছেন এবং পেশাগত জীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। শিক্ষার্থীদেরও নিজেদের জ্ঞান ও দক্ষতাকে বহুমুখী করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশের বড় শক্তি হলো এর তরুণ জনগোষ্ঠী। এই জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা গেলে দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। এ জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
শিক্ষা ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, চীনের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার সরাসরি সংযোগ রয়েছে। সেখানে শিল্পপ্রতিষ্ঠানের প্রকৌশলীরা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন এবং শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়। বাংলাদেশেও এ ধরনের সংযোগ গড়ে তোলা প্রয়োজন।
অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) শিক্ষার্থীদের বৃত্তি দিতে এক কোটি টাকা অনুদান দেওয়ায় প্রতিষ্ঠানটির প্রশংসা করেন তিনি। দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠানকেও শিক্ষা ও গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মেধা মেধাই।’ শিক্ষার্থীদের নিজেদের পছন্দ ও দক্ষতার জায়গা খুঁজে নিয়ে সেখানে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে হবে। শুধু একটি বিষয়ে পড়াশোনা করলেই সারাজীবন সেই ক্ষেত্রেই থাকতে হবে, এমন ধারণা থেকে বেরিয়ে এসে প্রয়োজন অনুযায়ী নিজেদের দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, ‘আমরা বিশ্বের সেরা দেশগুলোর একটি হতে পারি। আমাদের মেধা অন্য কোনো দেশের মানুষের চেয়ে কম নয়।’ তরুণদের নিজেদের সক্ষমতার ওপর আস্থা রেখে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category