• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Headline
ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-ইইউর আলোচনা বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক চীনে বাংলাদেশের ওষুধ রপ্তানি সহজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী তিন মেট্রোরেল প্রকল্পে ব্যয় ২.৫০ লাখ কোটি টাকা মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

‘সময়ের শেকল ভাঙো’: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে গ্রাফিতিতে ‘সান্ধ্য আইনের’ প্রতিবাদ

Reporter Name / ৮০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল নারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘অবরোধবাসিনী’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে প্রচলিত ‘সান্ধ্য আইন’ বাতিল এবং ২৪ ঘণ্টা হল খোলা রাখার দাবিতে হলগুলোর প্রধান ফটকে গ্রাফিতি এঁকেছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল নারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘অবরোধবাসিনী’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় হলগুলোর ফটকে ‘নিরাপত্তার অজুহাতে, সংকুচিত স্বাধীনতা মানি না’, ‘সময়ের শেকল ভাঙো’-সহ বিভিন্ন স্লোগান ও চিত্রসংবলিত গ্রাফিতি আঁকা হয়।

শুক্রবার প্ল্যাটফর্মটির সদস্য ইসরাত জাহান ইমু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাঁচটি নারী হলের গেটে অবরোধবাসিনীর পক্ষ থেকে গ্রাফিতি আঁকা হয়েছে।’


তিনি বলেন, ‘আজ বিকেল ৪টা থেকে হলগুলোর সামনে পুনরায় গণস্বাক্ষর সংগ্রহ ও শিক্ষার্থীদের অভিজ্ঞতার গল্প সংগ্রহের বুথ বসানো হবে।’

তিনি আরও বলেন, ‘সময়ের শেকল ভাঙার এই আন্দোলন সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো নারী শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।’

সংবাদ সূত্র: টিবিএস


আপনার মতামত লিখুন :
More News Of This Category