• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে বাসে যাত্রী জিম্মি করে মুক্তিপণ আদায়, আটক ‘মূলহোতা’ চট্টগ্রামে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ৬৩ সদস্য গ্রেফতার পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত হলো ‘রেডমিন হরাইজন -২০২৬’ রাজধানীতে অর্ধ কোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ১ গ্রামবাংলায় শরতের আসল রূপ পরিমিত সাজসজ্জা এবং গোছানো পরিবেশই ঘরের সৌন্দর্য বাড়াতে বেশি ভূমিকা রাখে দক্ষিণ ভারতের পাহাড়ি নীলকুরিঞ্জি প্রায় ১২ বছর পর ব্যাপকভাবে ফুল ফোটে প্রকৃতিপ্রেমীদের কাছে সুইজারল্যান্ড যেন স্বপ্নের মতো এক জায়গা শরীর সুস্থ রাখতে যেসব খাবারের দিকে নজর দেয়া জরুরি

‘সময় চাহিয়া লজ্জা দেবেন না’, সংসদে বললেন স্পিকার

Reporter Name / ৪১ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাজেট আলোচনার সময় বক্তব্য দেওয়ার নির্ধারিত সময় নিয়ে স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম ও সংসদ সদস্যদের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথনে জাতীয় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়। শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে এ ঘটনা ঘটে।
বাজেট আলোচনার শুরুতে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বক্তব্যের জন্য আট মিনিট সময় নির্ধারণ করেন স্পিকার। এ সময় মাহবুব উদ্দিন খোকন পরে বক্তব্য দেওয়ার সুযোগ চেয়ে এক ঘণ্টা সময় চান।
জবাবে স্পিকার বলেন, ‘এখন দিতে চাচ্ছেন? আরও প্রিপারেশন নিতে হবে।’ এরপর তিনি জানান, পরবর্তী বক্তা চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তার জন্য সময় নির্ধারণ করা হয়েছে সাত মিনিট। এ সময় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমাকে সময় আমার চিফ হুইপ সাহেব দিয়েছেন। জুনিয়র মেম্বার তো, তাই আমাকে সাত মিনিট? বাট এক্সপেক্টিং…।’ জবাবে স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দেবেন না। এই সময় চিফ হুইপ দেন, আমি দিই না। সাত মিনিটে শেষ করুন, প্লিজ।’ এরপর গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বাজেটের ওপর বক্তব্য শুরু করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category