• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া
জিও নিউজের খবর

সাফ গেমসে অংশ নিতে পাকিস্তানে যাবে ভারত

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : দক্ষিণ এশীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক উচ্চপর্যায়ের বৈঠকে আসন্ন ২০২৭ সালের সাউথ এশিয়ান ফেডারেশন এসএএফ গেমসে অংশ নেয়ার সম্মতি জানিয়েছে ভারত। আর এর মাধ্যমে দীর্ঘ ২৩ বছর পর পাকিস্তানে এই আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতাটি আবার ফিরতে যাচ্ছে। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। আগামী বছরে ৪ এপ্রিল থেকে শুরু হবে সাফ গেমস। এটি চলবে ১১ এপ্রিল পর্যন্ত। প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে পাকিস্তানের তিনটি শহরে। মোট ইভেন্ট সংখ্যা ২৮টি।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সাধারণ সম্পাদক খালিদ মেহমুদ জানান, ভারত নীতিগতভাবে অংশগ্রহণে সম্মতি দিয়েছে এবং তাদের খেলোয়াড় ও কর্মকর্তা দলের বিস্তারিত তথ্য ২০২৭ সালের জানুয়ারিতে প্রদান করবে।
সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে নবম এসএএফ গেমসের আয়োজন করেছিল পাকিস্তান। দীর্ঘ দুই দশক পর এই প্রতিযোগিতার সফল ও নিরাপদ আয়োজনের জন্য দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার নিরাপত্তা ও প্রস্তুতি মূলক ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category