• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline
পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি, তীব্র গ্যাস সংকটে বিপাকে চালকেরা বাজারে অস্বস্তি, মূল্যস্ফীতিতে ‘স্বস্তি’ খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের ধরলো পুলিশ দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগোল বাংলাদেশ

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: স্ট্যান্ডার্ড ফুটবলের মতো ফুটসালও জনপ্রিয়। বাংলাদেশ সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এমন সাফল্যের পর ফিফা ফুটসাল র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৪৪ থেকে ৪২–এ উঠেছে সাবিনা খাতুনরা।
বাংলাদেশ নারী ফুটসাল দল ২০১৭ সালে এশিয়া কাপ ফুটসালে অংশ নিয়েছিল। তাই নারী দলের র‌্যাঙ্কিং আগে থেকেই ছিল। গত বছর বাংলাদেশ পুরুষ ফুটসালে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেয় প্রথমবার। এরপর সাফ টুর্নামেন্টেও অংশগ্রহণ করে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দলের অবস্থান এখন ১৩৯। দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার পরও বাংলাদেশ মাত্র র‌্যাঙ্কিংয়ে প্রবেশ করেছে।
শুক্রবার ফিফা নারী ও পুরুষ ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। দুই বিভাগেই এক নম্বরে অবস্থান করছে ব্রাজিল। নারী ফুটসালে ৯৬ ও পুরুষ ফুটসালে ১৪৩ দেশ র‌্যাঙ্কিংয়ের আওতায় রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category