• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

সামনে স্থানীয় নির্বাচন, সবার সহযোগিতা চাই: ইসি সানাউল্লাহ

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: নির্বাচন পর্যবেক্ষকদের দেওয়া সুপারিশ পর্যালোচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে অংশীজনদের সঙ্গে দুই দিনব্যাপী সংলাপ শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বুধবার (৮ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংলাপের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণ-সংক্রান্ত অনেক সুপারিশ পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই ও আলোচনা করে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। সব সুপারিশ পর্যালোচনা করে আগামী নির্বাচনে প্রয়োজনীয় সংস্কারকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের চেষ্টা করবে নির্বাচন কমিশন।
সানাউল্লাহ বলেন, নির্বাচনের আগে ও পরে পর্যবেক্ষক দল এবং বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হয়েছে। এ সংলাপের মাধ্যমে নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে নতুন সুপারিশ পাওয়া যাবে বলে আশা করছি। গণতন্ত্রের বিকাশে এটি একটি চলমান প্রক্রিয়া। তিনি আরও বলেন, নির্বাচনের পর পাওয়া সুপারিশগুলো মূল্যায়ন করা হচ্ছে, যাতে এ ধারাবাহিকতা বজায় রাখা যায়। আগামী দুই দিনের সংলাপে পাওয়া মতামত ও সুপারিশও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
সংলাপে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইইউর নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদনে ইতিমধ্যে ১৯টি সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হয়েছে। এ কর্মশালার আলোচনার মাধ্যমে আরও সুপারিশ আসতে পারে। এরপর অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন এসব সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) মিশেল লিডাউয়ের বলেন, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা ইতোমধ্যে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে। এ কর্মশালায় সবার অংশগ্রহণ ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সহায়ক হবে। স্থানীয় সরকার নির্বাচনেও এসব সুপারিশ কাজে লাগানো যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। দুই দিনের এ সংলাপের বিভিন্ন অধিবেশনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category