• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ গ্রিসের সাইক্লাডেস দ্বীপপুঞ্জের সিফনোস এখন ভ্রমণপ্রেমীদের কাছে নতুন আকর্ষণ চলতি অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন, লাগবে ছয় হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো শিক্ষার্থী অনুশ্রী রায়ের ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ তিনদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো বৃদ্ধ নিজের পরিচয় দিয়েছেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে। তাকে ভিডিওতে দেখে চিনতে পেরেছেন পরিবারের সদস্যরাও। ওই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে শূন্যরেখা থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে সীমান্তের ১০৮২ নম্বর পিলার এলাকায় দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে পাঠানোর (পুশইন) চেষ্টা করেন বিএসএফ সদস্যরা। বিষয়টি টের পেয়ে বিজিবির সদস্যরাও সেখানে অবস্থান নেন। এ সময় বিএসএফ ও বিজিবির মধ্যে বাগবিতণ্ডাও চলে। পরে স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দেন। বিএসএফ সদস্যরা ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় রেখে চলে যান। মাঝে শূন্যরেখায় আটকে থাকেন ষষ্টি চন্দ্র বর্মণ।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, ওই বৃদ্ধ তার বাড়ি রাজশাহী বলে জানিয়েছিলেন। পরে খোঁজখবর নেওয়া হয় এবং পরিবারের সদস্যরা ভিডিও দেখে তাকে চিনতে পারেন। তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং বাংলাদেশি ভোটার আইডি কার্ডও আছে। শূন্যরেখা থেকে তাকে উদ্ধার করে খাবার দেওয়ার পাশাপাশি জামালপুরের বকশীগঞ্জ থানা হেফাজতে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন আইনি প্রক্রিয়া মেনে ওই বৃদ্ধকে নিতে আসছেন বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বিএসএফ কোথাও পুশইনের চেষ্টা করেনি এবং সীমান্ত শান্ত আছে। বর্তমানে উদ্বেগজনক কোনও পরিস্থিতি না থাকলেও যেকোনও ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে আছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category