• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের

সুনামগঞ্জে বৃষ্টিপাত কমে যাওয়ায় কমছে নদ-নদীর পানি

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা,সুনামগঞ্জ: সুনামগঞ্জে টানা দুইদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়লেও সোমবার (২০ জুলাই) সন্ধ্যা থেকে এই জেলায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল কম নামায় ফের পানি কমতে শুরু করেছে। মঙ্গলবার (২১ জুলাই) সুনামগঞ্জের সুরমা নদীর পানি ১৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কমেছে সীমান্তবর্তী নদী যাদুকাটা, রক্তি ও বাউলাই নদীর পানিও।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে সুনামগঞ্জের সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে ১৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ইতোমধ্যে ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ জেলার বাসিন্দা রবিউল হাসান বলেন, বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পেলে বন্যা আতঙ্কে সময় পার করতে হয়।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক বলেন, আপাতত নদ-নদীর পানি কমতে শুরু করেছে। পাশাপাশি এখন পর্যন্ত এই জেলার কোনোও এলাকা প্লাবিত হয়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category