• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

সুনামগঞ্জ মেডিকেল কলেজের মূল ফটকে তালা দিলেন শিক্ষার্থীরা

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সুনামগঞ্জ: হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের মূল ফটককে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এরপর দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও সড়কে বিক্ষোভ করেন তারা। সোমবার (২২ জুন) সকালে শিক্ষার্থীরা প্রথমে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই-মদনপুর পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
এতে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, সাইদুল ইসলাম সাকিব, মো. শাহপরান, শামসিয়া তাব্বাসুম মাইসা প্রমুখ।
শিক্ষার্থীরা জানান, এসব দাবি নিয়ে তারা গত বছরের এপ্রিল মাসে আন্দোলন করেছেন। সে সময় থেকে বার বার তাদের আশ্বাস দিলেও হাসপাতাল চালু হয়নি। একাডেমিক কার্যক্রমেও যথেষ্ট অব্যবস্থাপনা রয়েছে। দ্রুত তাদের দাবিগুলো মেনে নিতে হবে। দাবি না মানা পর্যন্ত সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category