• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Headline
২ কোটি টাকা চাঁদা না পেয়ে দিন-দুপুরে চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করেছে, সেটা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পানির চাপে সড়ক ধস, গুলশান-শাহজাদপুর লিংক রোডে যান চলাচলে বিঘ্ন আদ্-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শন করে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর টাকা নিয়েও ‘টিকিট দেয়নি’ ফ্লাইট এক্সপার্ট, ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা ‘মিলন সাহেব এত অভিশাপ কই রাখবেন’, প্রশ্ন এইচএসসি পরীক্ষার্থীর ঢাকার জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন

সুপারকম্পিউটার জানাল কারা জিততে যাচ্ছে বিশ্বকাপ শিরোপা

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপে এরই মধ্যে ১০০টি ম্যাচ শেষ। এক মাসের বেশি সময় ধরে এসব ম্যাচে দেখা গেছে রোমাঞ্চে ভরা দারুণ ফুটবল। তবে এখন টুর্নামেন্ট শেষের পথে। ফাইনালসহ বাকি মাত্র ৪টি ম্যাচ, যেখানে শিরোপা লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স।
বিশ্বকাপ শুরুর আগে ঠিক এই চারটি দলের সেমিফাইনালে খেলার কথা বলেছিল অপটার সুপারকম্পিউটার। সেই সুপারকম্পিউটার এবার নেমেছে চ্যাম্পিয়ন দল বাছাইয়ে। হিসাব–নিকাশের পর তারা জানিয়েছে সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নামও।
অপটার সুপারকম্পিউটারের মতে, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ফ্রান্সের। উত্তর আমেরিকায় দিদিয়ের দেশমের দল এখন পর্যন্ত দারুণ ছন্দে আছে। আক্রমণভাগে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে এই বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল তাঁর। অন্যদিকে উসমান দেম্বেলেও করেছেন ৫ গোল। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুজনই গোল করে ফ্রান্সকে তুলে দিয়েছেন সেমিফাইনালে।
এমনকি গত ৫০ বছরে একই বিশ্বকাপে দুই খেলোয়াড়ের ৫ বা তার বেশি গোল করার কীর্তি গড়া মাত্র দ্বিতীয় দলও হয়েছে ফ্রান্স। এর আগে ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে রোনালদো করেছিলেন ৮ গোল, রিভালদো ৫। তবে এবারের বিশ্বকাপে সেই কীর্তি গড়েছে ইংল্যান্ডও। তাদের হয়ে হ্যারি কেইন ও জুড বেলিংহাম দুজনই করেছেন ৬টি করে গোল।
বিশ্বকাপের বাকি ম্যাচগুলো নিয়ে অপটার সুপারকম্পিউটার ২৫ হাজারবার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেছে। সেখানে ৫৭.৭ শতাংশ ক্ষেত্রে ফ্রান্স স্পেনকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে বলা হচ্ছে। আর ৩৪ শতাংশ ক্ষেত্রে বলা হচ্ছে, শিরোপাও জিতবে ফরাসিরা।
তবে ফ্রান্সের সামনে অপেক্ষা করছে স্পেনের কঠিন পরীক্ষা। এবারের বিশ্বকাপে পারফরম্যান্সের বিচারে ফ্রান্সের পর সবচেয়ে বেশি মুগ্ধ করেছে লুইস দে লা ফুয়েন্তের দলই। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপে প্রথম গোল হজম করে স্পেন। ফাবিয়ান রুইজ এগিয়ে দেওয়ার পর চার্লস ডি কেটেলারের হেডে সমতা ফেরায় বেলজিয়াম। সেই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে টানা ৬৪৯ মিনিট গোল না খাওয়ার স্পেনের দারুণ সময়টায়ও দাঁড়ি পড়েছে। পরে অবশ্য শেষ দিকে নেমে স্পেনকে ম্যাচ জেতান মিকেল মেরিনো।
শিরোপা জয়ের দৌড়ে ফ্রান্সকে এগিয়ে রাখা হলেও স্পেনও দারুণ ছন্দে আছে। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১–০ গোলে হারের পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে তারা। এ সময়ে তাদের জয় ২৭টি, ড্র ৯টি—যা স্পেনের ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড।
অপটার সুপারকম্পিউটারের হিসাবে স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ। তবে মজার বিষয় হলো, শিরোপা জয়ের সম্ভাবনায় তারা এখনো দ্বিতীয় স্থানে, ২৩.৪ শতাংশ। অর্থাৎ সুপারকম্পিউটারের ধারণা, ডালাসে মঙ্গলবারের সেমিফাইনালের বিজয়ী দলেরই শেষ পর্যন্ত বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ইংল্যান্ড–আর্জেন্টিনা যে রানার্সআপ হওয়ার জন্য খেলবে, তা নয়। ইংল্যান্ড পুরো বিশ্বকাপজুড়ে খুব একটা দাপুটে ফুটবল খেলতে পারেনি। কিন্তু অনেকের মতে, সেটিই দলটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও জয়ের পর ইংল্যান্ডের কোচ টমাস টুখেল নিজেও স্বীকার করেছিলেন, তাঁর দল ভালো খেলেনি। তবু প্রয়োজনীয় কাজটি ঠিকই করেছে।
বরং বলা যায়, সেই কাজটা প্রায় একাই করে দিয়েছেন জুড বেলিংহাম। গতকাল রাতে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করা বেলিংহাম অবশ্য জোড়া গোল করেছিলেন মেক্সিকোর বিপক্ষে ম্যাচেও। ফলে ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার পর প্রথম ফুটবলার হিসেবে একই বিশ্বকাপের টানা দুই নকআউট ম্যাচে অন্তত দুটি করে গোল করার কীর্তি গড়লেন তিনি। সেবার ম্যারাডোনা ইংল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে জোড়া গোল করেছিলেন।
এই জয়ে বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের ধারাবাহিক সাফল্যও বজায় থাকল। ২০১৮ সালের পর থেকে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে চারবার সেমিফাইনালে উঠেছে থ্রি লায়ন্সরা। ২০১৮ সালের আগে নিজেদের পুরো ইতিহাসে যতবার (৪) শেষ চারে উঠেছিল, গত আট বছরেই সেই সংখ্যার সমান সেমিফাইনাল খেলেছে তারা।
তাহলে কি শেষ পর্যন্ত সত্যিই ‘ফুটবল ঘরে ফিরছে’? অপটার সুপারকম্পিউটারের হিসাবে, বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় ইংল্যান্ড তৃতীয় স্থানে। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯ শতাংশ। তবে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সম্ভাবনায় তারা সামান্য এগিয়ে, ৫০.৯ শতাংশ। তবে এই সুবিধা নিয়ে খুব বেশি আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। কারণ, সেমিফাইনালে তাদের সামনে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো ম্যাচে গোল করতে পারেননি লিওনেল মেসি। সুইজারল্যান্ডই প্রথম দল, যারা ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে গোলশূন্য রাখতে পেরেছে। তবে তাতে আর্জেন্টিনার অগ্রযাত্রা থেমে যায়নি। ১০ জনের সুইজারল্যান্ডকে ১২০ মিনিটে ৩–১ গোলে হারিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠেছে তারা।
বিশ্বকাপে এটি ছিল আর্জেন্টিনার রেকর্ড ১৩তম অতিরিক্ত সময়ের ম্যাচ। এর মধ্যে ১১টিতেই জিতেছে তারা। এই হিসাবের মধ্যে টাইব্রেকারে পাওয়া জয়ও রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন হলেও শেষ চারে থাকা চার দলের মধ্যে ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে কম ধরা হচ্ছে আর্জেন্টিনার। অপটার সুপারকম্পিউটারের হিসাবে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ২০.৬ শতাংশ। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে পূর্বাভাস প্রায় সমানে সমান। ২৫ হাজার সিমুলেশনের মধ্যে ৪৯.১ শতাংশ ক্ষেত্রে বলা হচ্ছে, আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠবে। অর্থাৎ এই লড়াইয়ের ফল যেকোনো দিকেই যেতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category