• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Headline
ইয়েমেনে হুথিদের স্থাপনা লক্ষ্য করে একযোগে ১৩টি বিমান অভিযান সেনাবাহিনীর কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর ট্রাম্পের ম্যাপে নিউ মেক্সিকো হয়ে গেল ‘নিউ আমেরিকা’ পাঠ্যবই থেকে ‘ফিলিস্তিন’ শব্দ বাদ দিতে বলা ব্লেয়ারই এখন গাজার শান্তি পর্ষদে জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় জয়ের পথে কট্টরপন্থী এএফডি বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ বিলিয়ন ডলার অর্থনৈতিক মন্দাভাবের মধ্যেও মুনাফায় কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিতরণ বাড়লেও আদায়ে বড় ধরনের ধাক্কা খাচ্ছে ব্যাংকিং খাত জরুরি রক্ষণাবেক্ষণে সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ

সোনাইমুড়ীতে ঝুঁকিপূর্ণ নারিকেল গাছ রেখে প্রতিপক্ষের ভবন নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কুমার ঘড়িয়া গ্রামের আবদুল ছমদ মুন্সি বাড়িতে ঝুঁকিপূর্ণ নারিকেল গাছ রেখে ভবন নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে দুলাল, তসলিম উদ্দিন, আরমান হোসেন গংদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার দুবাইপ্রবাসী বাহার হোসেন চৌধুরী দীর্ঘদিন প্রবাসে থাকার পর উপার্জিত অর্থ দিয়ে নিজ মালিকানাধীন জায়গায় একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন। ইতোমধ্যে ভবনটির নির্মাণকাজ ছাদ পর্যন্ত সম্পন্ন হয়েছে। তবে ভবনের ছাদের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে থাকা কয়েকটি নারিকেল গাছের কারণে নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
বাহার হোসেন চৌধুরীর অভিযোগ, নারিকেল গাছগুলো ভবনের ছাদের ওপর হেলে রয়েছে। যার কারনে ছাদ ঢালাই এর কাজ করা সম্ভব হচ্ছে না এবং কোনো সময় গাছ বা ডালপালা ভেঙে ভবনের ওপর পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি ভবনের নির্মাণকাজও ব্যাহত হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, ঝুঁকিপূর্ণ নারিকেল গাছগুলো অপসারণের জন্য বাহার হোসেন চৌধুরী একাধিকবার দুলাল গংদের অনুরোধ করলেও তারা এতে কর্ণপাত করেননি। ফলে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে দেশের প্রচলিত আইন ও প্রশাসনের প্রতি আস্থা রেখে গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে বাহার হোসেন চৌধুরী সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রবাসী বাহার হোসেন চৌধুরী বলেন, “নিজের জায়গায় ভবন নির্মাণ করছি। ঝুঁকিপূর্ণ নারিকেল গাছগুলো ভবনের ছাদের ওপর হেলে থাকায় নির্মাণকাজ শেষ করতে পারছি না। গাছগুলো অপসারণের জন্য বারবার অনুরোধ করেও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category