• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
একাদশ শ্রেণিতে প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন খালি থাকবে পাসের হার ও জিপিএ–৫ এ শীর্ষে ঢাকা শিক্ষা বোর্ড একাদশে ভর্তি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থী পছন্দক্রম অনুযায়ী: ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ শিক্ষাপ্রতিষ্ঠানে মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অরিজিৎ হুট করেই প্লেব্যাক ছাড়েননি : আমাল মালিক ‘টক্সিক-এ ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তীব্র বিতর্ক, কিয়ারার পাশে স্বামী সিদ্ধার্থ অভিষেকের জন্মের খবর শুনে ‘খুন পসিনা’ সিনেমার শুটিংয়ে বাঘের সঙ্গে লড়াই করেন অমিতাভ বচ্চন ‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম।
শোক বার্তায় তারা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন এবং তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ও তদানুসারে সয়াহতা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category