• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline
গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি : জহির উদ্দিন স্বপন ১০ হাজার টাকায় ভাড়া দেয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি বিগত সরকারের প্রত্যেকটা অন্যায়ের বিচার এই মাটিতেই হবে : সমাজকল্যাণমন্ত্রী দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী শিক্ষার্থী-শিক্ষকদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন ১২৫০০ টাকা বিদ্যুৎবিল দাবি রাজধানীর হোম ইকোনমিক্স অধ্যক্ষের, পদত্যাগ দাবি শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো দুই দশক পর সরকার প্রধান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ যুথি, দুইদিন পর বাড়ির পাশেই মিলল মরদেহ

সৌন্দর্যের দীপ্তিতে যেন প্রতিদিনই আরও তরুণী হয়ে উঠছেন জয়া আহসান

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: বয়সের কাঁটা একদিকে এগিয়ে চলেছে, আর অন্যদিকে জয়া আহসানকে দেখে যেন উল্টো সময়ের হিসাবই মিলছে না! রুপালি পর্দার চাকচিক্য পেরিয়ে নীলের মায়ায় ধরা দেয়া অভিনেত্রীর ছবিগুলো ফের মনে করিয়ে দিল বয়স বাড়লেও সৌন্দর্যের দীপ্তিতে যেন প্রতিদিনই আরও তরুণী হয়ে উঠছেন তিনি।
রুপালি পর্দার চাকচিক্য আর আভিজাত্যের বাইরে অভিনেত্রী জয়া আহসানের রয়েছে নিজের মতো এক স্বতন্ত্র ভুবন। সেখানে তিনি ভীষণ সাধারণ, প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি বরাবরই ভক্তদের মুগ্ধ করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া আহসান। নীলের আবেশে তোলা এসব ছবিতে তার চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। ছবি প্রকাশের পর থেকেই অভিনেত্রীর সৌন্দর্য ও বয়স যেন নতুন করে আলোচনায় এসেছে। অনেকেরই মনে হয়েছে, সময় যত গড়াচ্ছে, জয়ার বয়স যেন ততই কমে আসছে। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’
এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা জয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘আমি ছোটবেলা যেমন দেখছি এখনো ঐরকম দিখি।’ আরেকজন লিখেছেন,‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’ অন্য এক ভক্তের ভাষ্য, ‘নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর অনেক সুন্দর।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category