• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

স্টুটগার্টকে ৫ গোলে উড়িয়ে বুন্দেস লিগার নতুন মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: স্টুটগার্টকে উড়িয়ে দিয়ে বুন্দেস লিগার নতুন মৌসুমে যাত্রা শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আক্রমণ ফুটবল উপহার দিয়ে ভিনসেন্ট কোম্পানির দল টানা তৃতীয়বার এই শিরোপা ঘরে তোলার পথে হাঁটল। বাভারিয়ানদের হয়ে একটি করে গোল করেছেন দায়োত উপামেকানো, মাইকেল ওলিসে, আলেকসান্ডার পাভলোভিচ ও লুইস দিয়াজ।
ম্যাচটিতে সবদিক থেকেই আধিপত্য ছিল স্বাগতিক বায়ার্নের। অবশ্য এমন বড় জয়ের রাতটি হতাশারই কেটেছে হ্যারি কেইনের জন্য। এই ইংলিশ তারকা কোনো গোল পাননি। এদিকে, বুন্দেস লিগার প্রথম ম্যাচে এ নিয়ে ১৫ বছর হার দেখেনি বায়ার্ন। সেটি অক্ষুণ্ন রাখার দিনে মাইলফলক গড়লেন তাদের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার (৬০০তম প্রতিযোগিতামূলক ম্যাচ)।
স্টুটগার্টের বিপক্ষে ম্যাচের ২১তম মিনিটে বায়ার্ন উপামেকানোর হেডে লিড নেয়। ফরাসি ডিফেন্ডারের উদ্দেশে কর্নার থেকে বলটি বাড়িয়েছেন জশুয়া কিমিচ। স্টুটগার্ট গোলরক্ষক তিয়াগো টমাসের বেশ কয়েকটি দারুণ সেভের সুবাদে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বায়ার্ন বিরতিতে যায় ১-০ গোলের লিড নিয়ে।
দ্বিতীয়ার্ধে নেমে ৭ মিনিটের মাথায় জোশা ভাগনোমানের জোরালো ভলিতে দেওয়া গোলে সমতায় ফেরে সফরকারীরা। তবে মাইকেল ওলিস তিন মিনিটের ব্যবধানে ফের বায়ার্নকে লিড এনে দেন। এবারও দৃশ্যপটে কিমিচ, এই জার্মান মিডফিল্ডারের থ্রু বল ফাঁকায় পেয়ে গোল করেন ফরাসি তারকা। স্টুটগার্টকে আগের গোলে সমতায় ফেরানো ভাগনোমান এবার আলফনসো ডেভিসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন নিজেদের জালে।
পরে ওলিসের আরেক গোল বাতিল হয় অফসাইডে। তবে ৮২ মিনিটে আরও ব্যবধান বাড়ায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে বদলি নেমে মরক্কোর নতুন সাইনিং ইসমায়েল সাইবারি নিজের সুযোগ ছেড়ে পাসটি বাড়ান। পাভলোভিচ সেটি ধরে স্টুটগার্টের জালে জড়িয়ে স্কোরলাইন করেন ৪-১। পঞ্চম গোলটিতেও বলের যোগান দেন সাইবারি। যোগ করা সময়ে লুইস দিয়াজ সেই গোলটি করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category