• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

স্রোতের বিপরীতে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে একা লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহিদ হৃদয়। কারো সঙ্গ না পেলেও স্রোতের বিপরীতে লড়াকু এক সেঞ্চুরি আদায় করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি এটি। দলের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে দলের সংগ্রহ বাড়াচ্ছেন তিনি একাই। এরপরই মধ্যাহ্ন বিরতিতে গেছে দুই দলের খেলোয়াড়রা।
দিনের প্রথম সেশনে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের পর তুলে নিলেন নিজের প্রথম শতকও। ১০৯ বলে ৪ চারে হাফ সেঞ্চুরির পর ১৭১ বলে ১১ চার ও ১ ছক্কায় করেন সেঞ্চুরি। বাংলাদেশের রান ৭ উইকেটে ২০৫। এখনও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের সংগ্রহের চেয়ে পিছিয়ে ১৫১ রান।
বাংলাদেশের বাকি ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলেও উইকেটে একাই টিকেছিলেন হৃদয়। উইকেট না বিলিয়ে রান করেছেন। তার ব্যাটে চড়েই দলের সংগ্রহ পেরিয়েছে দুইশো রান। দ্বিতীয় দিনের খেলা শেষে অপরাজিত ছিলেন হৃদয় ও মুশফিক। দুজনের ব্যাটের দিকে তাকিয়ে ছিল পুরো বাংলাদেশ। কিন্তু মুশফিক আউট হয়ে যান ৩৪ রান করে। এরপর ৮ ও ১৬ রান করে লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজও ধরেন সাজঘরের পথ উইকেট বিলিয়ে। কিন্তু একপ্রান্ত আগলে রেখে হৃদয় তুলে নেন নিজের শতক।
তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৫৬ রানের সংগ্রহ টপকানো অসম্ভই বলা চলে। সাদমান ইসলাম চোটের কারণে চলে গেছেন এই টেস্টের বাইরে। এক ব্যাটার কম নিয়ে খেলা বাংলাদেশের স্বীকৃত ব্যাটার হিসেবে উইকেটে টিকে আছেন এখন শুধু হৃদয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category