• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছে না ঢাকার পুলিশ পুলিশের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, তবে আমরা সবসময় সতর্ক: ডিবি ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে : শামসুজ্জামান দুদু চেক ডিজঅনার মামলায় সাহেদের ১ বছরের কারাদণ্ড টেরোরিস্ট নিয়ে এখন কেউ কথা বলে না: পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল: আসিফ মাহমুদ নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে

হতাশ করল ‘সুপারগার্ল’, তিন দিনে আয় মাত্র ৬ কোটি ৬০ লাখ ডলার

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : ২৬ জুন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ডিসি কমিকসের নতুন সুপারহিরো ছবি ‘সুপারগার্ল’। মুক্তির আগে প্রত্যাশা ছিল বেশ। কিন্তু মুক্তির পর হতাশ করল ছবিটি। সমালোচকরা ছবিটি পছন্দ করেননি। অধিকাংশ রিভিউতে মিলেছে নেতিবাচক মন্তব্য। ছবির নাম ভূমিকায় আছেন মিলি অ্যালকক। তার অভিনয় নিয়ে অবশ্য সন্তুষ্ট সকলে। কিন্তু ছবিটির দুর্বল দিক এর চিত্রনাট্য ও পরিচালনা। ভ্যারাইটিসহ বিভিন্ন গণমাধ্যমে এই দুটি বিষয়ের কড়া সমালোচনা করা হয়েছে।
এসবের প্রভাব পড়ছে বক্স অফিসেও। সুপারহিরো ছবি হিসেবে হতাশাজনক সূচনা হলো ‘সুপারগার্ল’-এর। প্রথম তিন দিনে ছবিটির আয় ৬ কোটি ৬০ লাখ ডলার। এর মধ্যে উত্তর আমেরিকা থেকে আয় করেছে ৩ কোটি ৮০ লাখ ডলার। বাকিটা এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।
প্রথম উইকেন্ডে এই আয়ে চিন্তার ভাঁজ প্রযোজক-পরিবেশকের কপালে। কারণ ছবিটির পেছনে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি মার্কিন ডলার। সেই লগ্নি তুলে লাভের ঘরে ঢুকতে পারবে কিনা, তা একদম অনিশ্চিত। এর আগে গত বছর ডিসি কমিকসের ‘সুপারম্যান’ মুক্তি পেয়েছিল। সেটি বিশ্বব্যাপী ৬১ কোটি ৮০ লাখ ডলার আয় করেছিল। ‘সুপারগার্ল’ যে এর ধারেকাছেও যেতে পারবে না, তা সহজেই অনুমেয়।
এদিকে বর্তমানে আন্তর্জাতিক বক্স অফিসে দাপট দেখাচ্ছে অ্যানিমেটেড ছবি ‘টয় স্টরি ৫’। ডিজনি ও পিক্সার-এর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিটি দ্বিতীয় উইকেন্ডে আয় করেছে ৮ কোটি ৯১ লাখ ডলার। মুক্তির মাত্র ১২ দিনে ছবিটির মোট আয় ৫৮ কোটি ৫০ লাখ ডলার। ধারণা করা হচ্ছে, শিগগিরই এটি ‘টয় স্টরি ৪’-এর আয়কে (১০৭ কোটি) ছাড়িয়ে এ ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়বে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category