• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, হবিগঞ্জ: হবিগঞ্জ সদরে বাজারে আধিপত্য বিস্তার ও আড্ডাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে। সোমবার (১ জুন) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিনগত রাত ১০টার দিকে স্থানীয় নতুন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ১০টার দিকে নতুন বাজার এলাকায় চরহামুয়া গ্রামের কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। ওই স্থানে মাদকসেবীদের আড্ডা ও গাঁজা সেবনের অভিযোগ তুলে বনদক্ষিণ গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে একপর্যায়ে উভয় গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নতুন বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে বনদক্ষিণ গ্রামের পক্ষে সুলতানশী এবং চরহামুয়া গ্রামের পক্ষে বনগাঁও গ্রামবাসী অংশ নিলে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে চলে এ ধাওয়া-পাল্টাধাওয়া।
সংঘর্ষ চলাকালে নতুন বাজারের অন্তত ১০টি দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা যুবদলের আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা জালাল আহমেদ জানান, নতুন বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড টিয়ারশেল ও ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে আটক ছয়জনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category