• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি : জহির উদ্দিন স্বপন ১০ হাজার টাকায় ভাড়া দেয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি বিগত সরকারের প্রত্যেকটা অন্যায়ের বিচার এই মাটিতেই হবে : সমাজকল্যাণমন্ত্রী দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী শিক্ষার্থী-শিক্ষকদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন ১২৫০০ টাকা বিদ্যুৎবিল দাবি রাজধানীর হোম ইকোনমিক্স অধ্যক্ষের, পদত্যাগ দাবি শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো দুই দশক পর সরকার প্রধান বাগেরহাটে, নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ যুথি, দুইদিন পর বাড়ির পাশেই মিলল মরদেহ

হলিউড তারকা টম ক্রুজের ‘ডিগার’-এর মাত্র ৮ মিলিয়ন ডলার আয়

Reporter Name / ৫৬ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : হলিউড তারকা টম ক্রুজের সর্বশেষ সিনেমা ‘ডিগার’ বক্স অফিসে প্রত্যাশিত সাড়া পাচ্ছে না। উত্তর আমেরিকার বক্স অফিসে ছবিটি এখন পর্যন্ত মাত্র ৮ মিলিয়ন ডলার আয় করেছে। প্রায় দুই দশকের মধ্যে এটিই টম ক্রুজের সবচেয়ে কম উদ্বোধনী আয়। ২০০৭ সালের পর টম ক্রুজের কোনও সিনেমার উদ্বোধনী আয় ‘ডিগার’এর মতো এত কম হয়নি।
তবে এমন ফলেও ছবিটি নিয়ে হাল ছাড়তে নারাজ টম ক্রুজ। ২০০৭ সালে তার যুদ্ধভিত্তিক সিনেমা ‘লায়ন্স ফর ল্যাম্বস’ উদ্বোধনী দিনে ৬ দশমিক ৭ মিলিয়ন ডলার আয় করেছিল।
প্রায় ১২৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হয়েছে ‘ডিগার’। ছবিটির উদ্বোধনী সপ্তাহান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির শুটিংয়ের পেছনের কিছু ছবি শেয়ার করেন টম। একই সঙ্গে ছবিটির পুরো টিমের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টম ক্রুজ লেখেন, ‘ডিগার আনুষ্ঠানিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এত প্রতিভাবান শিল্পীদের সঙ্গে এই সিনেমা তৈরির সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। পুরো অভিনয়শিল্পী ও কলাকুশলী দলের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং আনন্দের জন্য ধন্যবাদ। অভিজ্ঞতাটি সত্যিই অবিস্মরণীয় ছিল এবং আমরা একসঙ্গে যা তৈরি করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।’
আলেহান্দ্রো জি. ইনারিতুর সঙ্গে কাজ করাকে টম ক্রুজের অভিনয়ের জন্য অস্কার জয়ের একটি বড় সুযোগ হিসেবে দেখা হয়েছিল। ইনারিতু এর আগে ‘বার্ডম্যান’ ও ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমার জন্য ২০১৫ ও ২০১৬ সালে সেরা পরিচালক বিভাগে অস্কার জিতেছিলেন। ফলে ‘ডিগার’ নিয়ে শুরু থেকেই দর্শক ও সমালোচকদের প্রত্যাশা ছিল বেশি। কিন্তু মুক্তির পর ছবিটি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।
টম ক্রুজ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রিজ আহমেদ, জন গুডম্যান, সান্দ্রা হুলার, মাইকেল স্টুহলবার্গ ও জেসি প্লেমনস।


আপনার মতামত লিখুন :
More News Of This Category