• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

হোমনায় ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মেহেদী হাসান, হোমনা : কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর বাজারে ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা, ভাঙচুর, লুটপাট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মো. ইলিয়াছ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও প্রতিকার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে হোমনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা ২০১২ ও ২০২২ সালে সাফলেজী মৌজার বিএস খতিয়ান নং-৩৮৯, দাগ নং-১৫৯৬-এর আওতাভুক্ত দুলালপুর বাজারের সাড়ে পাঁচ (৫.৫০) শতাংশ জমি দলিলমূলে দুলালপুর গ্রামের সামসুল হকের তিন ছেলে—মো. মনির, আব্দুল আজিজ ও আলাউদ্দিনের কাছ থেকে ক্রয় করেন।
ভিটি কালমিনা গ্রামের মো. হারুন মিয়া লিখিত বক্তব্যে বলেন, আমি ২০২২ সালে সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করি। জমি ক্রয়ের পর থেকে আমি বৈধভাবে জায়গাটি ভোগ দখলে রেখে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু সম্প্রতি দুলালপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো. ইলিয়াছ মিয়া ওই জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
হারুন মিয়া আরো বলেন, জমি ছেড়ে দেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে আমি উক্ত জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্ত ইলিয়াছ মিয়া বাধা দিয়ে কাজ বন্ধ করে দেন। তিনি আরো জানান, গত ২০ জুন রাতে অভিযুক্তরা তার দখলকৃত জমির টিনের সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং সেখানে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে তিনি স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না।
এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ সুলেমান মিয়া বলেন, আমি ২ শতাংশ জমি ২০১২ সালে ক্রয় করি। আমার ক্রয়কৃত সম্পত্তির বৈধ মালিক হওয়া সত্ত্বেও জায়গাটি নির্বিঘ্নে ভোগদখল করতে পারছি না। নানা হয়রানি ও হুমকির কারণে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত, হয়রানি বন্ধ এবং তার বৈধ সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ দখলের সুযোগ নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category