• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Headline
ত্রিশালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ক্যাম্পেইন পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত তিতাসে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে কচুয়ায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হোমনায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেবী গ্রুপের পক্ষ থেকে উপহার প্রদান সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী

হোমনায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মেহেদী হাসান,হোমনা : ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার হোমনায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। তিনি বলেন, জুলাই কারো একার নয়। আওয়ামী লীগবিরোধী আন্দোলনে থাকা সবারই এই জুলাই। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান (জাকি), হাজী আব্দুল লতিফ, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর সরকার, মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান, শাহ আলম হিমেল, সাইফুল ইসলাম (ভিপি রাজা)সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় জুলাই যোদ্ধারা তাদের আন্দোলনের দিনগুলোর অভিজ্ঞতা, ত্যাগ ও সংগ্রামের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category