• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মেহেদী হাসান, হোমনা : মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে কুমিল্লার হোমনায় দেয়াল ধসে আহত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ের জন্য প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইউএনও পৃথকভাবে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবগত হন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউএনও মো. শহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে আমরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব। আমাদের প্রত্যাশা, তারা দ্রুত সুস্থ হয়ে আবার বিদ্যালয়ে ফিরে লেখাপড়ায় মনোযোগী হবে।”
আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের এই সহমর্মিতাপূর্ণ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্ঘটনার পর প্রশাসনের এমন আন্তরিক উপস্থিতি, খোঁজখবর এবং আর্থিক সহায়তা তাদের কঠিন সময়ে অনেক সাহস ও মানসিক শক্তি জুগিয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় একটি দেয়াল ধসে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী আহত হয়। আহতরা হলো—নিলীমা (রোল-২৭, মেঘনা শাখা), তানিশা (রোল-৩৭, পদ্মা শাখা) এবং ইরসানা (রোল-৪৭, পদ্মা শাখা)। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা প্রশাসনের এই মানবিক সহায়তা স্থানীয়দের কাছেও প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, এমন উদ্যোগ শুধু আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোই নয়, বরং প্রশাসনের জনবান্ধব ভূমিকারও একটি উজ্জ্বল উদাহরণ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category