• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি নিজের অনুসারীদের নিয়ে একটি ‘সাজানো নির্বাচন’ আয়োজনের চক্রান্ত করছিলেন অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা হোমনায় অবৈধ ড্রেজারের ডাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু মেসির এক প্রপিতামহ ছিলেন ব্রাজিলের সঙ্গে সম্পর্কিত আল-নাসরের বিপক্ষে ম্যাচ আয়োজন করে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি পুনরুজ্জীবিত করা হোক কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া চিলির বিখ্যাত ক্লাবে যোগ দিচ্ছেন ফিফা সভাপতির বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ ভঙ্গের অভিযোগ খারিজ আইওসির ইতালির জাতীয় দলের কোচ হতে সম্মত কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো মায়ের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগকে সম্মান জানাতেই তিন আঙুলে ‘এ’ বানান সূর্যবংশী জুলাই মাসে ভেন্যু বদলালেও আন্তর্জাতিক শিরোপা জিতেছে স্পেন

হোয়াইট হাউসের বিবৃতি: হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত দুই পরাশক্তি

Reporter Name / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠকটি ইতিবাচকভাবে শুরু হয়েছে। প্রথম দিনের আলোচনা শেষে হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতার মধ্যকার এই গুরুত্বপূর্ণ সংলাপে ইরান ইস্যুটি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। বিশেষ করে জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে দুই দেশই একমত পোষণ করেছে।
চীন বর্তমানে ইরানি তেলের বৃহত্তম ভোক্তা হওয়ায় তেহরানের ওপর বেইজিংয়ের বিশেষ প্রভাব রয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প আশা করেছিলেন যে, শি জিনপিং ইরানকে হরমুজ প্রণালি দিয়ে অবাধ তেল চলাচল নিশ্চিত করতে চাপ দেবেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, উভয়পক্ষই এই বিষয়ে একমত হয়েছে যে জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এই সামুদ্রিক পথটি অবশ্যই উন্মুক্ত রাখা প্রয়োজন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রণালিতে সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং জাহাজ চলাচলে শুল্ক আদায়ের চেষ্টার তীব্র বিরোধিতা করেছেন। পাশাপাশি ভবিষ্যতে হরমুজ প্রণালির ওপর নির্ভরশীলতা কমাতে চীন আমেরিকা থেকে আরও বেশি তেল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে সংকটের স্থায়ী সমাধানে চীন তার ভূমিকার পরিধি আরও বাড়াতে সম্মত হয়েছে কি না, সে বিষয়ে হোয়াইট হাউস স্পষ্ট করে কিছু জানায়নি। ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ছাড়াও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এ ছাড়া চোরাচালান ও ড্রাগ নিয়ন্ত্রণের অংশ হিসেবে ‘ফেনটানিল’ পাচার রোধে দুই নেতা বিস্তারিত কথা বলেছেন।
হোয়াইট হাউস প্রথম দিনের এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ ও ‘শুভ সূচনা’ হিসেবে বর্ণনা করেছে। যদিও পরবর্তী বাণিজ্য চুক্তিগুলোর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :
More News Of This Category