• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

হ্যাটট্রিকে রোনালদোকে পেছনে ফেললেন লেভানডফস্কি

Reporter Name / ৪৫ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: লামিনে ইয়ামালকে কি মিস করেন রবার্ট লেভানডফস্কি? সম্ভবত। নইলে শুক্রবার রাতে হ্যাটট্রিক করেই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে সাবেক বার্সেলোনা সতীর্থের মতো উদ্‌যাপন করবেন কেন! ওয়ারশতে নেশনস লিগে রোমানিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেয় পোল্যান্ড। এ ম্যাচে ২৪ (পেনাল্টি), ৪৭ ও ৮৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক তুলে নেন পোলিশ কিংবদন্তি। শেষ গোলটির পর কর্নার ফ্ল্যাগ ধরে তাঁর কোমরে হাত দিয়ে উদ্‌যাপনে অনেকেরই হয়তো মনে পড়েছে বার্সা এবং স্পেন তারকা ইয়ামালকে।
পোল্যান্ডের জার্সিতে এটি লেভার সপ্তম হ্যাটট্রিক। ৩৮ বছর বয়সী স্ট্রাইকারকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড গড়তে আরও পাঁচটি হ্যাটট্রিক করতে হবে। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১টি হ্যাটট্রিক আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির। ছেলে ও মেয়ে মিলিয়ে ১২ হ্যাটট্রিক নিয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র নারী দলের সাবেক স্ট্রাইকার অ্যালেক্স মরগান।
ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে ১০ হ্যাটট্রিক নিয়ে দুইয়ে পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। রোমানিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে পর্তুগিজ কিংবদন্তির একটি রেকর্ডও ভাঙেন লেভানডফস্কি। নেশনস লিগে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড এখন তাঁর। গতকাল রাতে হ্যাটট্রিক করেছেন ৩৮ বছর ৪২ দিন বয়সে। ২০১৯ সালে ৩৪ বছর ১২০ দিন বয়সে রোনালদোর হ্যাটট্রিকের রেকর্ড ভাঙলেন লেভা।
ইউরোপের খেলোয়াড়দের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে নিজের সপ্তম হ্যাটট্রিকে হাঙ্গেরি কিংবদন্তি স্যান্ডর ককসিসের পাশে বসলেন গত জুনে বার্সা ছেড়ে এমএলএসের দল শিকাগো ফায়ারে যোগ দেওয়া লেভা। ইউরোপে জাতীয় দলের হয়ে হ্যাটট্রিকে চারজন খেলোয়াড় তাঁর চেয়ে এগিয়ে। রোনালদোর ১০ হ্যাটট্রিকের কথা তো আগেই বলা হলো। সুইডেনের হয়ে ৯টি হ্যাটট্রিক আছে সভেন রাইডেলের। ডেনমার্কের হয়ে পল নিয়েলসন ও জার্মানির হয়ে গার্ড মুলারের রয়েছে ৮টি করে হ্যাটট্রিক।
পোল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (১৭০) ও সবচেয়ে বেশি গোলের (৯২) রেকর্ডও লেভার। মালয়েশিয়ার মোক্তার দাহারিকে (১৪২ ম্যাচে ৮৯ গোল) পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছয়ে উঠে এলেন। ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় লেভানডফস্কি। ১৪৭ গোল নিয়ে সবার ওপরে রোনালদো। ৯৪ গোল নিয়ে দুইয়ে বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু।


আপনার মতামত লিখুন :
More News Of This Category