• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে অস্থির সময় পার করছেন মার্কিন সেনারা হতাহত বাড়ছে : ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ১৫, ধসে পড়েছে বহু ভবন ইসরায়েলের দুই ঘাঁটিতে আঘাত হানার দাবি বিপ্লবী গার্ডের ইয়েমেন থেকে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিলো ইসরায়েল সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, হামলা চালানোর দাবি অস্বীকার ইরানের আসন্ন বাজেটে ব্যবসা পরিচালনায় সহজ হচ্ছে লাইসেন্স,অনুমোদন ও করসেবা উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, বাড়ছে সংসার খরচ ইসলামী ব্যাংকের আন্দোলন অব্যাহত, গ্রাহকদের টাকা তোলার হিড়িক সোনার দামে শতাংশের বদলে ফিক্সড ভ্যাট নির্ধারণ করতে যাচ্ছে এনবিআর

১০ টন লাগেজ, ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সের সরঞ্জাম সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপ এলেই বড় বড় দলগুলোর মাঠের বাইরের ঘটনা নিয়ে বেশ কৌতূহল থাকে। ভিন্ন ভিন্ন তথ্য জানার তাড়না কাজ করে। ব্রাজিলের যুক্তরাষ্ট্র যাত্রার সময়ে পাওয়া গেল ভিন্নধর্মী খবর। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিমানে উঠেছেন কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডের ২৩ জন, বাকি তিন জন যোগ দেবেন তাদের ক্যাম্পে। নতুন খবর হলো, এই সফরে ব্রাজিল ১০ টন লাগেজ নিয়ে গেছে এবং ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স বানাতে সঙ্গে রয়েছে উন্নত চিকিৎসা সরঞ্জামও।
ব্রাজিলের এত এত লাগেজ নেয়ার খবর কেন আলোচিত? কারণ চার বছর আগে কাতারে এর চেয়ে অর্ধেক পরিমাণ লাগেজ নিয়ে গিয়েছিল সেলেসাওরা। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা এবার তার চেয়ে প্রায় দ্বিগুণ লাগেজ নিয়েছে। ওই সময় একটি শহরেই ছিল ব্রাজিলিয়ান দল এবং কিটের পরিমাণও ছিল কম। এবার তাদের দুটি ভিন্ন অনুশীলন কিটস, একটি নাইকি ও অন্যটি জর্ডান থেকে।
বাড়তি জিনিসপত্র হিসেবে ব্রাজিলিয়ান দল স্বাস্থ্য ও ফিটনেসের অনেক সরঞ্জাম নিচ্ছে যুক্তরাষ্ট্রে। তাদের তিন ম্যাচের ভিন্ন ভিন্ন ভেন্যুর শহরে নেয়া হবে সেগুলো। নিউ জার্সি, ফিলাডেলফিয়া ও মায়ামিতে খেলবে সেলেসাওরা।
ব্রাজিলের ফিজিওলজিস্ট গুইলহের্মে পাসোস বলেছেন, ‘নিউ ইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারে যদিও আমাদের হোটেলের মতো অনেক প্রযুক্তি ও অবকাঠামো আছে, কিন্তু কোনো হোটেলেই আমাদের মতো চিকিৎসা বিভাগ নেই।’তিনি বলে গেলেন, ‘আমাদের নির্ধারিত প্রত্যেক হোটেলে আমরা একটি চিকিৎসা বিভাগ তৈরি করেছি। আমরা সঙ্গে করে সব ফিজিওথেরাপি সরঞ্জাম, লেজার, আল্ট্রাসাউন্ড মেশিন, শকওয়েভ থেরাপির সরঞ্জাম এনেছি। এটা অনেকটা ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স সেবার মতো ব্যাপার।’
ব্রাজিলিয়ান ফুটবলের বিশ্বকাপ বহরে মোট ৯১ জন আছেন। খেলোয়াড়, কোচিং স্টাফ, মেডিকেল ও ফিটনেস বিশেষজ্ঞ, নিরাপত্তা কর্মী এবং প্রশাসন ও ম্যানেজমেন্ট টিমের সদস্যদের মিলিয়ে প্রায় ১০০ জন!
ব্রাজিলিয়ান দল ৫-৬ জুন থাকবে নিউ জার্সিতে। তারপর তারা যাবে ক্লিভল্যান্ডে, যেখানে ৬ জুন মিসরের সঙ্গে একটি প্রীতি ম্যাচ রয়েছে। সি গ্রুপে তারা প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে। তারপর ১৯ ও ২৪ জুন হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category