• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

১১ জুলাই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক: আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা হবে। শনিবার (৪ জুলাই) সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনার আয়োজন করবে পাকিস্তান। আগামী ১১ জুলাই এ আলোচনা অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আলোচনায় ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের জব্দকৃত সম্পদ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া শেষ হওয়ার পর দেশটির প্রতিনিধিদল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ এ অঞ্চলের সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করে।
এরপর গত ২২ জুন সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।
এদিকে গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা মার্কিন ও ইরানি আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক সম্পন্ন করেছেন। বৈঠকে সমঝোতা স্মারক-সংক্রান্ত বিষয়গুলোতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি বলেন, পক্ষগুলো আগামী দিনগুলোতেও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং পরবর্তী বৈঠকের তারিখ যত দ্রুত সম্ভব নির্ধারণ করা হবে।

সূত্র: সিনহুয়া


আপনার মতামত লিখুন :
More News Of This Category