• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Headline
ইতিহাসে প্রথমবারের মতো সবুজ রঙের শ্বেত বামন নক্ষত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা সোনারগাঁয়ে মেঘনা নদীর বুকে মনোরম এক চর মায়াদ্বীপ নাসার স্যাটেলাইটে ধরা পড়া ‘স্পাইডার ক্রেটার’ আসলে কী? প্রকৃতির নির্জন সৌন্দর্য উপভোগের সুযোগ ওয়েলসের সেন্ট ডেভিডস পুরুষ বন্ধ্যত্ব: ৪ উপায়ে মিলতে পারে সমাধান গেন্ডারিয়া রেললাইন এলাকায় মাদক আস্তানা গুড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ বেড়েছে ব্যাংকবহির্ভূত লেনদেন , আইএমএফের সতর্কতা দুর্গাপূজার ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা, বাড়ির পথে মানুষ নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী

১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় আসামি গ্রেফতার

Reporter Name / ১৮৬ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,নেত্রকোনা : নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলার আসামি মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব-১৪–এর একটি দল তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ মিডিয়ার দায়িত্বে থাকা কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান। তিনি জানান, এ বিষয়ে বুধবার দুপুর ১২টায় ময়মনসিংহ আকুয়া বাইপাস এলাকায় র‍্যাবের ব্যাটালিয়ন সদরে প্রেসব্রিফিং করা হবে।
স্থানীয় বাসিন্দা, এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।
সম্প্রতি শিশুটি অসুস্থবোধ করছিল এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। পরে তার মা সিলেট থেকে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারেন। পরে গত ১৮ এপ্রিল শিশুটিকে মদন উপজেলা শহরে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা বৃহস্পতিবার বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকে আসামি মাদ্রাসা শিক্ষককে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে অজ্ঞাত স্থান থেকে গতকাল ওই শিক্ষকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category