• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় পাথরঘাটায় ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ জেলে জীবিত উদ্ধার মেজর লিগ সকারের ম্যাচে মেসি–লেভানডফস্কির উত্তাপ সিপিএলে নেমেই মিরাজের অভিষেকটা হলো স্বপ্নের মতো ইউএস ওপেনে ইয়েলেনা রিবাকিনার দরজায় কড়া নাড়ছে ইতিহাস ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততায় এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের নাপোলিকে হারাল আর্সেনাল, ম্যাক-অ্যালিস্টার জেতালেন লিভারপুলকে ‘ডিগার রকওয়েল’ হিসেবে আত্মপ্রকাশ করছেন হলিউড তারকা টম ক্রুজ আট বছর পর ফিরেও ব্যর্থ প্রীতি জিনতার ‘বাটওয়ারা ১৯৪৭’

১২তম হজটা করে যেতে পারেননি এটিএম শামসুজ্জামান

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামান সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। সেখান থেকে নিজেকে অভিনয়ে প্রতিষ্ঠা করেছিলেন। আমৃত্যু ছিলেন অভিনয়ের সঙ্গেই। দীর্ঘ দিনের কর্মজীবনে স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য পেয়েছেন একুশে পদকও। তবে অভিনয়জীবনের বাইরেও ধর্মের প্রতি ছিল তার গভীর অনুরাগ। জীবনে ১১ বার হজ করেছিলেন এই কিংবদন্তি অভিনেতা। এক সাক্ষাৎকারে নিজেই তিনি বলেছিলেন, ‘১১ বার হজ করেছি।’
পাশাপাশি আরও একবার হজ করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। সেটা আর হলো না। তার আগেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মক্কা ও মদিনার প্রতিও এটিএম শামসুজ্জামানের ছিল বিশেষ ভালোবাসা। জানা যায়, নিজের কক্ষেও মক্কার একটি বড় ছবি টানিয়ে রেখেছিলেন তিনি।
এটিএম শামসুজ্জামান জীবনের শেষ দিকে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ২০১৯ সালে শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক জটিলতায় দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। পরবর্তী সময়েও বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেছেন তিনি।
২০২১ সালের ২০ ফেব্রুয়ারি রাজধানীর সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
১০ সেপ্টেম্বর এই গুণি অভিনেতার জন্মদিন। ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। তিনিই সবার কাছে এটিএম শামসুজ্জামান নামে পরিচিত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category