• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline
ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক : স্পিকার হামের একটি টিকাও আমাদের হাতে ছিল না: স্বাস্থ্যমন্ত্রী মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে দিলো সম্পাদক পরিষদ নতুন মামলায় খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ ১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ঢাকার বাড়িগুলোতে সেপটিক ট্যাংক বসাতে ৬ মাসের আল্টিমেটাম নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নিউজিল্যান্ডের সহায়তা চায় বাংলাদেশ দেশের জ্বালানি খাত দুষ্টচক্রে বন্দি : উপদেষ্টা তিতুমীর সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে : সংস্কৃতি মন্ত্রী চামড়া শিল্পখাতের উন্নয়নে স্বল্প-দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ: শিল্পমন্ত্রী

১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রবিবার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর ফলে মোট ১২টি মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল রাখলেন আদালত। আইভীর আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বলেন, সাবেক মেয়র আইভীর কারামুক্তিতে আর কোনো বাধা থাকলো না। এর আগে গত ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিন দেন। সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে চেম্বার জজ আদালতে আবেদন করলে তা স্থগিত করেন। এই ৫টির মধ্যে তিনটি হত্যা মামলা ও বাকী দুটি হত্যাচেষ্টা মামলা। পরে গত বছরের ১৮ নভেম্বর তাকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই ৫ মামলায় বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ ২৬ ফেব্রুয়ারি জামিন দেন।
পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো হল- ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজো বাধা দেওয়ার দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়। এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। এই ১০ মামলায় আপিল বিভাগে শুনানি হয়। শুনানি শেষে ১০ মামলায় জামিন বহাল রাখা হয়। এদিকে আরও দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে হাইকোর্ট বিভাগ ৩০ এপ্রিল সেই দুই মামলায় জামিন দেন। সেই দুই মামলায় আজ জামিন বহাল রাখলেন চেম্বার আদালত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category