• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে চায় সৌদি আরব নিরাপদ-কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বেশি গুরুত্ব দেয় সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই- পানিসম্পদ মন্ত্রী গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা

১৩ বছরের প্রেম ভাঙল অভিনেত্রী-গায়ক জুটির

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : দীর্ঘ ১৩ বছর প্রেমের পর সম্পর্কের ইতি টানলেন জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেত্রী কোর্টনি কক্স এবং স্নো প্যাট্রোল ব্যান্ডের মিউজিশিয়ান জনি ম্যাকডেইড। পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তারকা জুটির বিচ্ছেদের খবর নিশ্চিত করা হয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকার পর এই জুটি আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে ইউএস ওপেনে এই জুটিকে একসঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল। এর আগে একই বছরের জুলাইয়ে জনির ৪৮তম জন্মদিনে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন শুভেচ্ছা বার্তাও শেয়ার করেছিলেন কোর্টনি। তবে এরপর দীর্ঘ সময় তাদের আর একসঙ্গে দেখা যায়নি।
কোর্টনি কক্স ও জনি ম্যাকডেইডের প্রেমের শুরু হয়েছিল ২০১৩ সালের শেষের দিকে। এক হাউস পার্টিতে পরিচয়ের পর তারা ডেটিং শুরু করেন। সম্পর্কের ৯ মাসের মাথায় তারা বাগদান সম্পন্ন করলেও ২০১৫ সালের শেষের দিকে তা ভেঙে যায়। পরের বছর ২০১৬ সালে তারা আবারও এক হলেও নতুন করে আর বাগদান করেননি। এর আগে ২০২৪ সালের এপ্রিলে এক চ্যাট শোতে কোর্টনি প্রকাশ করেছিলেন, তাদের প্রথম বিচ্ছেদটি একটি কাপল থেরাপি সেশনের সময় ঘটেছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category