• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ফতুল্লায় বিস্ফোরণে দগ্ধ কালামের মৃত্যু, হাসপাতালে স্ত্রী-সন্তানরা ১৫ মে বাজারে আসছে নাটোরের আম মেগা প্রকল্পের নামে বিগত সরকার লুটপাট করেছে : সড়ক পরিবহন মন্ত্রী সময়ের আগেই দিনাজপুরের বাজারে লিচু, দাম চড়া পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী বাঘের মুখ থেকে সঙ্গীকে উদ্ধার করে আনলেন মোয়ালরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন, প্রতি কক্ষে শিক্ষকদের তালা গাজীপুরে কারখানায় হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক বাতাকান্দি বাজারের অবৈধ জায়গা দখলমুক্তে উদ্ধার অভিযান পরিচালনা হবে: ইউএনও

১৫ মে বাজারে আসছে নাটোরের আম

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,নাটোর: চলতি মৌসুমে নাটোরে আম সংগ্রহ ও বাজারজাতকরণের নির্ধারিত সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ মে থেকে জেলার বাগানগুলো থেকে আম পাড়া শুরু হবে। প্রথমে গুটি জাতের আম বাজারে আসবে। পরে ধাপে ধাপে অন্যান্য জাতের আম সংগ্রহ ও বাজারজাত করা হবে।
জেলা প্রশাসক আসমা শাহীন জানান, নিরাপদ ও ভেজালমুক্ত ফল ভোক্তাদের কাছে পৌঁছে দিতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণে কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন না থাকে, সে বিষয়েও নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষায় বাগানে রাসায়নিকের ব্যবহার বন্ধে কঠোর তদারকি করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, আমের গুণগত মান ঠিক রাখতে পরিপক্ব ফল বোঁটাসহ সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে কষ থেকে সৃষ্ট পচন অনেকাংশে কমে আসে। নিরাপদ ফল উৎপাদনে চাষিদের ব্যাগিং প্রযুক্তি ব্যবহারের আহ্বানও জানিয়েছে কৃষি বিভাগ।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে নাটোরে পাঁচ হাজার ৬৯৩ হেক্টর জমির আমবাগান থেকে প্রায় ৬৮ হাজার ৩১৬ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চার হাজার ৮৮৭ হেক্টর লিচু বাগান থেকে সাত হাজার ৫৪০ টন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category