• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Headline
কর আপিলের জমার হার ব্যাপকভাবে কমানোর প্রস্তাব বাজেটে ব্যাংক খাতের দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ ১০.৮৭ লাখ কোটি টাকায় ব্যাংক হিসাব খোলার পরিমাণ বেড়েছে শিক্ষার্থীদের, শীর্ষে ৫ ব্যাংক ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম প্রধানমন্ত্রীর চীন সফর, কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান সীমান্তে তেল পাচার ইরানের পুনর্গঠনের জন্য তৈরি হচ্ছে ৩০ হাজার কোটি ডলারের তহবিল ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প হোয়াইট হাউসে ড্রোন ও স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি এফবিআইয়ের

‘২০ বছর ধরে মেসি একই কাজ করছে’, আবেগাপ্লুত ও নির্বাক স্কালোনি

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বের কোটি ভক্ত যেমন লিওনেল মেসির পারফরম্যান্সে বুঁদ থাকেন, তেমনি তাকে কাছ থেকে দেখা কোচরাও একই অভিব্যক্তি প্রকাশ করেন হরহামেশা। আরও একবার সেই পরিস্থিতিতে এসে দাঁড়ালেন লিওনেল স্কালোনি। বিশ্বকাপে শিষ্য ও অধিনায়কের প্রথম হ্যাটট্রিক ও বড় জয়ের পর তিনি নিকট ভবিষ্যতে মেসিকে মিস করার কথা স্মরণ করলেন।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বুধবার কানসাস সিটিতে বিশ্বকাপ অভিযান শুরু করল আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলের বড় জয়ে আসরে শুভসূচনা করল আর্জেন্টিনা। ম্যাচ শেষে দুর্দান্ত পারফরম্যান্স করা মেসির প্রশংসা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন স্কালোনি, ‘আমি নির্বাক। যেদিন সে খেলা ছেড়ে দেবে, সেদিন আমরা তাকে মিস করব।’
৩-০ ব্যবধানে জয়ের পুরোটাই ছিল মেসিময়। যা দেখে তার শেষ সময়টা উপভোগ করার কথা জানালেন বিশ্বকাপজয়ী এই কোচ, ‘আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি, চুমু দিয়েছি এবং বলেছি যে আমি তাকে অনেক ভালোবাসি, কারণ তাকে বলার মতো আর কী আছে জানি না। সে যে গোল করে, এর বাইরেও সে যে জিনিসগুলো প্রকাশ করে, যেভাবে প্রভাব ফেলে– তা অসাধারণ। যেদিন সে থাকবে না, সেদিন আমরা তাকে মিস করব। আমাদের তাকে উপভোগ করতে হবে, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
রোজারিওর এই তারকা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠেছেন। ১৬ গোল নিয়ে তিনি এখন জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। মেসির পারফরম্যান্স ব্যাখ্যা করতে গিয়ে স্কালোনি বলেন, ‘এমন নয় যে আমি এটা আশা করিনি। বরং সে ২০ বছর ধরে একই কাজ করে আসছে। আমার মনে হয় শুধু আর্জেন্টিনার সমর্থকরা নয়, ফুটবলের ভক্তরাই এটা দেখতে চায়।’
আলজেরিয়ার বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্স নিয়েও স্বভাবতই সন্তুষ্টি ঝরেছে স্কালোনির কণ্ঠে। তবে তিনি ৩-০ গোলের ব্যবধান দেখে ম্যাচটি সহজ মনে হলেও, বাস্তবতা ভিন্ন ছিল মনে করেন তিনি। পুজাতোর এই কোচ বলেন, ‘স্কোরলাইন দেখে মনে হতে পারে ম্যাচটি সহজ ছিল, কিন্তু এটি ছিল কঠিন একটি ম্যাচ, যেখানে অনেক ওঠানামা ছিল। এটি ছিল প্রথম ম্যাচ, আর তারা (আলজেরিয়া) ভালো একটি দল।’ তবে এখনও নিজেদের উন্নতির জায়গা দেখছেন আলবিসেলেস্তে কোচ, ‘তারা যদি ভালো খেলে, তাহলে আমাদেরও রক্ষণে মনোযোগ দিতে হয়। প্রতিপক্ষও খেলবে, আর সেটা আমাদের বুঝতে হবে। সব সময় বল দখলে রাখা বা সব সময় প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। উন্নতির জায়গা সব সময় থাকে, কিন্তু যখন দল নিজেদের গুটিয়ে নিয়ে লড়াইয়ে নামে, তখন তারা সব সময় নিজেদের প্রমাণ করে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category