• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

৩৪ ম্যাচ পর অবশেষে হারের তেঁতো স্বাদ পেল মরক্কো

Reporter Name / ৮৭ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: অবশেষে অপরাজিত থাকার মহাকাব্যিক যাত্রা থামলো মরক্কোর। টানা ৩৪ ম্যাচ ধরে হারের মুখ না দেখা আফ্রিকান পরাশক্তিরা হারের তেঁতো স্বাদ পেলো ফ্রান্সের কাছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই মরক্কোর চেয়ে আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর বীরত্বে এমবাপ্পে পেনাল্টি মিস করেন। সেইসঙ্গে প্রথমার্ধে ফ্রান্সকেও আটকে রাখে আফ্রিকার দেশটি।
তবে দ্বিতীয়ার্ধে ফরাসিদের আক্রমণের ধার আর সামলাতে পারেনি অ্যাটলাস লায়ন্সরা। ডি-বক্সের বাইরে থেকে মাঝারি দূরত্বের এক বিদ্যুৎগতির শটে ফ্রান্সকে প্রথম লিড দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ফ্রান্স। এমবাপ্পের চমৎকার এক পাস থেকে ডি-বক্সের ঠিক বাইরে বল পান উসমান ডেম্বেলে। তার নেওয়া শটটি খুব একটা জোরালো না হলেও মরক্কোর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে কোনোমতে ডান দিকের নিচের কোণা দিয়ে জালে জড়ায়। এই গোলের সুবাদে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ফরাসিরা। আর এই হারের সঙ্গেই মরক্কোর দীর্ঘ ৩৪ ম্যাচের অপরাজেয় রেকর্ডটির অবসান ঘটলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category