• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Headline
পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি, তীব্র গ্যাস সংকটে বিপাকে চালকেরা বাজারে অস্বস্তি, মূল্যস্ফীতিতে ‘স্বস্তি’ খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের ধরলো পুলিশ দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। রবিবার স্থানীয় সময় ভোরবেলায় হয়েছে এ ভূমিকম্প। কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে জাপানের দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল এবং রাজধানী টোকিওতে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় জেলা ইবারাকিতে ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল বা এপিসেন্টার। জাপানের এই অঞ্চলটি বিশেষভাবে ভূমিকম্পপ্রবণ। এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই বলেও নিশ্চিত করেছে আবহওয়া দপ্তর।
এদিকে ভূমিকম্পে সাইতামা, কানাগাওয়া, চিবা এবং ইবারাকি— জাপানের এই চার জেলায় আহত হয়েছেন মোট ২৩ জন। সাইতামা ও কানাগাওয়ায় আহত হয়েছেন ৯ জন করে, চিবায় ৪ জন এবং ইবারাকিতে ১ জন।
আহতদের অধিকাংশই বিছানা থেকে পড়ে গিয়ে কিংবা দরজা বা আসবাবপত্রে আঘাতে আহত হয়েছেন। কানাগাওয়া জেলার ইয়োকোহামা শহরে ৮০ বছর বয়সী এক নারী বিছানা থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতর চোট পেয়েছেন। এই চার জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর বেলায় অধিকাংশ লোকজন ঘুমিয়ে ছিলেন। এ সময় ভূমিকম্প হওয়ায় ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনেকে।
ভূমিকম্পের কারণে রাজধানী টোকিও থেকে অন্যান্য অঞ্চলে বিস্তৃত রেল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজধানীর অনেক এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব ক্ষয়ক্ষতি মেরমতের কাজও ইতোমধ্যে শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে ইতোমধ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার বা আগ্নেয় মেখলা অঞ্চলের ওপর অবস্থানের কারণে জাপানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর বিশ্বে যত ভূমিকম্প হয়, তার ১৭ শতাংশ ঘটে জাপানে।

সূত্র : এএফপি, ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :
More News Of This Category