• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

৭ নভেম্বরের বিপ্লব ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ: রাশেদ খাঁন

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ঝিনাইদহ: ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লব ছিল মূলত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহি ও সাধারণ জনতার এক ঐতিহাসিক প্রতিরোধ। একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করলেও পরবর্তী সময়ে বাংলাদেশের ওপর নানানভাবে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। তবে জনগণ তা মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (৭ নভেম্বর) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, একাত্তরের পর ৭৫ পর্যন্ত এবং পরবর্তীতে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নানা হত্যাকাণ্ডের ইতিহাস রয়েছে। ৭৫ পর্যন্ত তৎকালীন সরকারের নেতৃত্বে ভিন্নমতের রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। একইভাবে চব্বিশের আন্দোলনের আগে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের দোসররা দেশে গুম, খুন, গণহত্যা চালিয়েছে।
রাশেদ খাঁন বলেন, দীর্ঘ ১৮ বছর পর অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন হচ্ছে। বাংলাদেশের মানুষের মাঝে আজ বাঁধভাঙা উল্লাস-আনন্দ। তিনি বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যেমন দেশের বড় পরিবর্তন সূচিত হয়েছিল, তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের এই যাত্রায় দেশের সকল রাজনৈতিক নেতৃত্ব ও জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে সহযোগিতা করতে হবে।
এর আগে সকালে ‌দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেন সভায় সভাপতিত্ব করেন। এসময় জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসন ও জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category